Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরিয়ায় ইসরায়েলের হামলার আসল কারণ কী?
    আন্তর্জাতিক

    সিরিয়ায় ইসরায়েলের হামলার আসল কারণ কী?

    এফ. আর. ইমরানজুলাই 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার বিকেলে তাঁর দেশের দ্রুজ সংখ্যালঘুদের উদ্দেশে এক ভিডিও বার্তা দেন। সেখানে তিনি অনুরোধ করেন, ইসরায়েলি দ্রুজরা যেন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবেশ করে সুয়েইদায় স্থানীয় বেদুইন ও সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজ মিলিশিয়াদের লড়াইয়ে অংশ না নেন।

    তবে এই বক্তব্য দেওয়ার সময়েই নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে বোমাবর্ষণ করছিল এবং হামলা চালাচ্ছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। এতে অন্তত তিনজন নিহত হন।

    নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েল দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তার জন্যই সামরিক পদক্ষেপ নিচ্ছে।

    উল্লেখ্য, ২০১৮ সালের জাতিরাষ্ট্র আইনের প্রধান রূপকার ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই আইন ইসরায়েলে দ্রুজসহ অন্যান্য সংখ্যালঘুদের প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়েছে।

    গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর সেখানে একটি নতুন সরকার ক্ষমতায় আসে, যারা দেশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে ইসরায়েলি সীমান্তের কাছে সিরীয় সেনাবাহিনীর অবস্থান নিয়ে ইসরায়েল যে বারবার হুমকি দিচ্ছে, তা এই প্রচেষ্টার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    নেতানিয়াহু বলেন, ‘আমার ভাইয়েরা, ইসরায়েলের দ্রুজ নাগরিকেরা, সুয়েইদার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।’ সিরিয়া সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘আমরা আমাদের দ্রুজ ভাইদের রক্ষায় এবং সিরিয়ার শাসক দলগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।’

    ইসরায়েলের দ্রুজ জনগোষ্ঠী ও সম্পর্কের দ্বন্দ্ব-

    সিরিয়ায় আনুমানিক সাত লাখ দ্রুজ বসবাস করেন। অন্যদিকে, ইসরায়েলে তাঁদের সংখ্যা প্রায় দেড় লাখ। ইসরায়েলি দ্রুজদের অনেকে বিশ্বাস করেন, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে তাঁদের সঙ্গে ইহুদিদের এক ধরনের ‘রক্তের বন্ধন’ গড়ে উঠেছে। তবে ২০১৮ সালের জাতিরাষ্ট্র আইন সেই বন্ধনে বড় আঘাত হানে। বর্তমানে অনেক দ্রুজ নিজেদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে মনে করেন। তবুও বেশির ভাগ দ্রুজ এখনো ইসরায়েলের প্রতি অনুগত এবং সেনাবাহিনীতে নিয়মিত দায়িত্ব পালন করেন।

    সুয়েইদায় দীর্ঘদিন ধরেই দ্রুজ ও স্থানীয় বেদুইনদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের হস্তক্ষেপকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন।

    বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোর প্রধান উদ্দেশ্য দ্রুজদের রক্ষা নয়; বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক সংকট থেকে দৃষ্টি সরাতে ও নিজের অবস্থান শক্ত করতে এসব হামলা চালানো হচ্ছে।

    রাজনৈতিক উদ্দেশ্য না মানবিক সহানুভূতি?

    কানসাস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও Druze Studies Journal-এর প্রতিষ্ঠাতা রামি জিদান বলেন, ইসরায়েলি দ্রুজরা নিজেদের একসঙ্গে দ্রুজ, ইসরায়েলি ও আরব হিসেবে ভাবেন। তাঁদের বিশ্বাস, ইহুদি ও দ্রুজ- উভয় সম্প্রদায়ই ইতিহাসে নিপীড়নের শিকার হয়েছে, যা ইসরায়েলের প্রতি তাঁদের আনুগত্যের ভিত্তি তৈরি করেছে।

    জিদান মনে করেন, এই সম্পর্কের জোরেই ইসরায়েলি দ্রুজরা সিরিয়ায় তাঁদের সম্প্রদায়ের সুরক্ষা কামনা করছেন। যদিও সিরীয় দ্রুজরা ঐতিহ্যগতভাবে ইসরায়েলবিরোধী, সম্প্রতি তাঁদের কিছু নেতা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন।

    তবে ইসরায়েলের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা একে ‘সুযোগসন্ধানী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। নিউইয়র্কে ইসরায়েলের সাবেক কনসাল জেনারেল আলোন পিনকাস বলেন, ‘এই পদক্ষেপ পুরোপুরি কৌশলগত। ইসরায়েল কখনো কুর্দদের সাহায্য করেনি, তাহলে এখন দ্রুজদের রক্ষার অজুহাত বাস্তবে শুধুই ছলনা।’

    তিনি আরো বলেন, নেতানিয়াহু এখন যুদ্ধকালীন নেতার ভাবমূর্তি গড়ে তুলতে চান। তিনি নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে এবং ‘সামরিক শক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের’ ধারণাকে প্রাধান্য দিতে এসব হামলা চালাচ্ছেন।

    পিনকাসের ভাষায়, নেতানিয়াহুর লক্ষ্য হচ্ছে, সিরিয়ায় একটি দুর্বল সরকার টিকে থাকুক; যাতে দেশটির এক অংশ কুর্দদের, অন্য অংশ দ্রুজ ও বেদুইনদের নিয়ন্ত্রণে থাকে এবং ইসরায়েল দক্ষিণাঞ্চলে নিজের স্বার্থ অনুযায়ী কাজ করতে পারে।

    যুদ্ধের ক্লান্তি ও জন-উদাসীনতা-

    হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল রাজনৈতিক ও সামাজিক সংকটে রয়েছে। নেতানিয়াহুর সরকার নানা কেলেঙ্কারির মুখে পড়েছে। এ প্রেক্ষাপটে সিরিয়ায় সামরিক আগ্রাসন তাঁর সরকারকে জিইয়ে রাখতে সহায়ক হচ্ছে।

    ইসরায়েল ইতোমধ্যে লেবানন, ইরান, ইয়েমেন ও সিরিয়ায় একাধিক হামলা চালিয়েছে। বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, ‘মানুষ যুদ্ধ নিয়ে ক্লান্ত নয়; বরং তারা উদাসীন হয়ে গেছে। যুদ্ধ এখন আর আলোড়ন তোলে না, কেবল ক্ষণিকের উত্তেজনা দেয়।’

    তিনি আরও বলেন, ‘আজকাল কোনো যুদ্ধ শুরু করতে কোনো আলোচনা বা প্রস্তুতির প্রয়োজন হয় না। একটার পর একটা হুমকির অজুহাতে নতুন ফ্রন্ট খুলে দেওয়া হচ্ছে।’ তাঁর মতে, ইসরায়েলিরা বাস্তবে দ্রুজদের নিয়ে ভাবেন না- এটা তাদের জন্য আরেকটি ‘নতুন হুমকি’, একটি ‘নতুন যুদ্ধক্ষেত্র’ মাত্র।

    গোল্ডবার্গ শেষ মন্তব্যে বলেন, ‘ইসরায়েলি সমাজ এমন এক মানসিকতায় পৌঁছেছে, যেখানে মানুষ মনে করছে- ‘‘যা হচ্ছে, হোক।’’ যুদ্ধ আমাদের সবকিছু শুষে নিয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.