Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উত্তর কোরিয়ার রিসোর্টে বিদেশিদের প্রবেশে হঠাৎ নিষেধাজ্ঞা
    আন্তর্জাতিক

    উত্তর কোরিয়ার রিসোর্টে বিদেশিদের প্রবেশে হঠাৎ নিষেধাজ্ঞা

    সিভি ডেস্কজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উত্তর কোরিয়া তাদের সদ্য চালু হওয়া বিলাসবহুল সমুদ্র অবকাশকেন্দ্রে বিদেশি পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করেছে। দেশটির পূর্ব উপকূলীয় শহর ওনসানে অবস্থিত ‘ওনসান কালমা’ নামের এই রিসোর্টটি ১ জুলাই উদ্বোধন করা হয়। এটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর বিশেষ পর্যটন প্রকল্প হিসেবে পরিচিত।

    রিসোর্ট চালুর আগে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে এটিকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তবে চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার পর্যটনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—বিদেশিদের প্রবেশ “অস্থায়ীভাবে” বন্ধ থাকবে।

    উদ্বোধনের কিছুদিন আগেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ওনসানে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময়ে রিসোর্টে প্রথমবারের মতো রুশ পর্যটকদের আনুষ্ঠানিক আগমন ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লাভরভ এই অবকাশকেন্দ্রকে “চমৎকার পর্যটন আকর্ষণ” হিসেবে প্রশংসা করেন এবং রুশ পর্যটকদের মধ্যে এর জনপ্রিয়তা কামনা করেন।

    এক রুশ ট্যুর গাইড সংবাদমাধ্যম এনকে নিউজ-কে বলেন, তারা আগামী মাসগুলোতে এই রিসোর্টে একাধিক সফরের পরিকল্পনা করেছিলেন। বিশেষ করে যখন মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরুর কথা রয়েছে মাসের শেষদিকে।

    ওনসান শহরটি শুধু পর্যটনের জন্য নয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনা ও বন্দর অঞ্চলের জন্যও পরিচিত। এখানেই কিম জং উনের শৈশব কেটেছে বলে জানা যায়। শহরের চার কিলোমিটার উপকূলজুড়ে গড়ে তোলা এই রিসোর্টে রয়েছে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও ওয়াটার পার্ক। একসঙ্গে প্রায় ২০ হাজার পর্যটক এখানকার সুবিধা নিতে পারেন।

    গত ২৪ জুন অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি রাশিয়ার কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ।

    এই রিসোর্টের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। শুরু থেকেই মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে—শ্রমিকদের কঠোর পরিবেশে কাজ করতে বাধ্য করা হয় এবং যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না। বেশ কয়েকটি সংস্থা বলেছে, তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে।

    মহামারির সময় উত্তর কোরিয়া দীর্ঘ সময় ধরে পর্যটন নিষেধাজ্ঞা জারি রাখে। ২০২৩ সালে রুশ নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পর্যটকদের জন্যও সীমিতভাবে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

    কিন্তু কিছু সপ্তাহের মধ্যেই কোনো ব্যাখ্যা ছাড়াই আবারও ওই দেশগুলোর পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.