Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের উদ্বেগের কেন্দ্রে চীনা সফটওয়্যার ‘লগইংক’
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের উদ্বেগের কেন্দ্রে চীনা সফটওয়্যার ‘লগইংক’

    এফ. আর. ইমরানজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বন্দরে চীনা সফটওয়্যার লগইংক এর ব্যবহারকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে যুক্তরাষ্ট্র। প্রতীকী ছবি/সমকাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বব্যাপী বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় চীনের প্রভাব ক্রমেই বাড়ছে, আর এই প্রভাব বৃদ্ধির অন্যতম অনুঘটক হয়ে উঠেছে ‘লগইংক’ নামের একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম। মূলত একটি লজিস্টিকস সফটওয়্যার হিসেবে পরিচিত লগইংক সমুদ্রপথে পণ্য পরিবহন ও জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। তবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে, এটি চীনের কৌশলগত বৈশ্বিক আধিপত্য বিস্তারের হাতিয়ার।

    বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক ও বাণিজ্য বিষয়ে সাম্প্রতিক আলোচনায়ও এ সফটওয়্যার ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। আলোচনায় যুক্তরাষ্ট্র স্পষ্ট জানায়, তারা চায় না বাংলাদেশের কোনো বন্দর, বন্দর টার্মিনাল, বাণিজ্যিক জাহাজ কিংবা পরিবহন ব্যবস্থায় এই সফটওয়্যার ব্যবহার করা হোক।

    লগইংক কীভাবে কাজ করে-

    চীনের পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত লগইংক সফটওয়্যারের প্রধান লক্ষ্য হলো বিভিন্ন বন্দর, কাস্টমস এবং লজিস্টিকস কোম্পানির মধ্যে তাৎক্ষণিক তথ্য বিনিময় নিশ্চিত করা। এর মাধ্যমে শিপিং ও কার্গো সম্পর্কিত তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে সংরক্ষণ করা হয়।

    যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (USCC) ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়, লগইংক সফটওয়্যার বিভিন্ন দেশের বন্দরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি বৈশ্বিক তথ্য নেটওয়ার্ক গড়ে তুলছে। ফলে চীন কেবল পণ্য নয়, বিশ্ব বাণিজ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণেও সক্ষম হয়ে উঠছে।

    ২০২৩ সালে বেকার ইনস্টিটিউটের এক গবেষণা জানায়, এই সফটওয়্যার মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ‘ডিজিটাল অবকাঠামো’ অংশ হিসেবে কাজ করছে। ‘স্মার্ট পোর্ট’ ও ‘ডিজিটাল সিল্ক রুট’ বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    এশিয়া পাওয়ার ওয়াচের ২০২৪ সালের এপ্রিল সংখ্যায় প্রকাশিত এক বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৯৫টি বন্দরে লগইংক ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ৩১টি ইউরোপের বিভিন্ন দেশের। এছাড়া পাকিস্তান, কেনিয়া, ইথিওপিয়া ও গ্রিসের মতো দেশগুলোর বন্দরেও এটি ব্যবহৃত হচ্ছে।

    তবে বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রামে এখনো এই সফটওয়্যার চালু হয়নি। বন্দরের মুখপাত্র ও সচিব ওমর ফারুক সমকালকে জানান, বন্দর পরিচালনার জন্য এ ধরনের কোনো সফটওয়্যার কেনা হয়নি।

    বিশ্ববাণিজ্যে এর প্রভাব কী-

    এশিয়া পাওয়ার ওয়াচের তথ্যমতে, লগইংকের বিস্তৃতি চীনের বাণিজ্যিক সক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এর ফলে চীনা কোম্পানিগুলোর জন্য পণ্য পরিবহন আরো দ্রুত, সাশ্রয়ী ও কৌশলগতভাবে কার্যকর হয়ে উঠেছে। এমনকি প্রতিযোগীদের তুলনায় তথ্যভিত্তিক ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা এগিয়ে যাচ্ছে।

    যুক্তরাষ্ট্র মনে করে, এই সফটওয়্যারের মাধ্যমে চীন বিশ্ববাণিজ্যে তথ্য-নির্ভর নিয়ন্ত্রণ কায়েম করছে, যা অন্য দেশগুলোর জন্য প্রতিযোগিতায় অসম অবস্থা তৈরি করছে।

    যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও চাপ-

    ২০২৪ সালের ১০ মার্চ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শঙ্কা, লগইংকের মাধ্যমে চীন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক তথ্য সংগ্রহ করতে পারে। এতে বিশ্বব্যাপী অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই সফটওয়্যার চীনা কোম্পানিগুলোকে বাড়তি তথ্য সরবরাহ করে, যার ফলে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ও দামে ছাড় দিতে সক্ষম হয়। এর ফলে বাজারে অন্যায় প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়।

    ২০২৩ সালে মার্কিন কংগ্রেস লগইংক সফটওয়্যার ব্যবহারকারী নির্ভরশীল বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিবাদে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস প্রতিবেদন প্রকাশ করে জানায়, এটি একটি রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়। তাদের দাবি, লগইংক কেবল ব্যবসায়ী ও পরিবহন সংস্থার মধ্যে ডেটা আদান-প্রদান সহজ করে এবং সামুদ্রিক পরিবহনের দক্ষতা বাড়ায়।

    চীনের ব্যাখ্যা ও পাল্টা বক্তব্য-

    চীন বরাবরই বলে আসছে, লগইংক কেবল বাণিজ্যিক উদ্দেশ্যেই ব্যবহৃত একটি সফটওয়্যার। এটি কোনো সামরিক বা রাজনৈতিক উদ্দেশ্যে নয়। বরং এটি বন্দরের কার্যকারিতা বাড়াতে সহায়ক। চীনের ভাষ্য মতে, এটি বিভিন্ন দেশের ব্যবসায়ী ও পরিবহন সংস্থাগুলোকে পণ্য পরিবহন, জাহাজের চলাচল এবং বন্দরের অবস্থা সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

    বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বার্তা-

    যুক্তরাষ্ট্র শুধু লগইংক সফটওয়্যার ব্যবহারে বাংলাদেশকে নিরুৎসাহিত করছে না, পাশাপাশি চীন থেকে সামরিক সরঞ্জাম কেনাকাটাও কমাতে বলছে। যুক্তরাষ্ট্র মনে করে, চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশ অজান্তেই এক ধরনের প্রযুক্তি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

    সূত্র জানায়, ঢাকার সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় ওয়াশিংটনের উদ্বেগের বড় অংশজুড়ে ছিল চীনের এই সফটওয়্যার। তাই ভবিষ্যতে চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সফটওয়্যার ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ও চাহিদা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.