Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে আরো নিহত ৬৭
    আন্তর্জাতিক

    ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে আরো নিহত ৬৭

    এফ. আর. ইমরানজুলাই 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: বিবিসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি। এর মধ্যে বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার এই হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে গাজা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

    ঘটনাটি ঘটেছে জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে। সেখানে শত শত ক্ষুধার্ত মানুষ জীবন বাজি রেখে লাইনে দাঁড়িয়েছিলেন সামান্য খাদ্য সহায়তার আশায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের সংঘর্ষ বা হুমকি ছাড়াই হঠাৎ করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে লাইনেই লুটিয়ে পড়েন অনেক নারী-পুরুষ।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের পক্ষ থেকে দাবি করেছে, তারা নাকি ‘তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি‘ চালিয়েছিল। তবে মানবাধিকার সংস্থাগুলো এমন দাবিকে ‘নির্লজ্জ ও মানবতাবিরোধী‘ বলে অভিহিত করেছে। গাজার শীর্ষ হাসপাতাল ‘আল-শিফা’-এর মেডিকেল ডিরেক্টর ড. হাসান আল-শায়ার জানিয়েছেন, হাসপাতালে আহতদের ঢল নেমেছে এবং তারা আর চিকিৎসা সামলাতে পারছেন না। অনেককে জরুরি ভিত্তিতে অন্য ফিল্ড হাসপাতালে পাঠাতে হচ্ছে।

    শনিবারও একই ধরনের ঘটনায় ৩৬ জন ফিলিস্তিনি নিহত হন। দু’দিন মিলিয়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন ১০০’র বেশি মানুষ। জাতিসংঘ জানিয়েছে, গাজার মানুষ ভয়াবহ খাদ্যসংকটে রয়েছেন এবং দ্রুত সেখানে মৌলিক পণ্য সরবরাহ না বাড়ালে মৃত্যু আরো বাড়তে পারে।

    এই হত্যাকাণ্ডের মধ্যে রোববার আরও একটি নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহে থাকা স্থানীয় বাসিন্দা ও শরণার্থীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে যেতে বলা হয়েছে ভূমধ্যসাগরের উপকূলে আল-মাওয়াসি নামের একটি নির্ধারিত অঞ্চলে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই স্থানান্তরের নির্দেশ ভবিষ্যৎ আরেকটি বড় সামরিক অভিযানের পূর্বাভাস দিচ্ছে।

    প্রসঙ্গত, দেইর আল-বালাহ এলাকায় গত ২১ মাসে ইসরায়েল স্থল অভিযান চালায়নি। ফলে বহু মানুষ সেখানেই আশ্রয় নিয়েছিল। এখন সেখান থেকেও সরিয়ে নেওয়ার নির্দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষের মধ্যে।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এই ঘটনার নিন্দা জানালেও বড় কোনো রাষ্ট্র এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের এই ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় ভূমিকা এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.