Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের তৈরি এফ-৭ যুদ্ধবিমান কেন বারবার ভেঙে পড়ছে?
    আন্তর্জাতিক

    চীনের তৈরি এফ-৭ যুদ্ধবিমান কেন বারবার ভেঙে পড়ছে?

    সিভি ডেস্কUpdated:জুলাই 22, 2025জুলাই 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা। তারও মাঝখানে দিয়াবাড়ি। এখানেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরের ওপর বিধ্বস্ত হলো বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। ১২ মিনিটের এক মহড়া শেষ না হতেই আকাশে আগুনের রেখা ছুঁয়ে মাটিতে আছড়ে পড়ল চীনের তৈরি অত্যাধুনিক ‘এফ-৭ বিজিআই’।

    এই ঘটনা আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—প্রযুক্তির উৎকর্ষ আর ব্যবহারের নিরাপত্তা প্রশ্ন আজ একসঙ্গে এগোচ্ছে না। যুদ্ধবিমানের মতো ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ সরঞ্জাম নিয়েও এখন ভাবনার সময় এসেছে—আমরা আসলে কতটা প্রস্তুত?

    এফ-৭ যুদ্ধবিমান

    বিধ্বস্ত হওয়া ‘এফ-৭ বিজিআই’ হচ্ছে চীনের চেংদু এয়ারক্রাফ্ট করপোরেশনের তৈরি একটি হালকা যুদ্ধবিমান। এটিকে বলা হয় ‘চেংদু জে-৭’-এর উন্নততম সংস্করণ। যার শেকড় খুঁজলে পাওয়া যাবে পুরোনো সোভিয়েত মিগ-২১-এ। যদিও পুরোনো কাঠামো কিন্তু আধুনিক ককপিট, উন্নত রাডার এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রযুক্তিতে এটি আপডেটেড।

    বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে ৩৬টি এফ-৭ সিরিজের যুদ্ধবিমান। এর মধ্যে অধিকাংশই এই বিজিআই মডেল। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে চীন থেকে সংগ্রহ করা হয় ১৬টি। তখনই বন্ধ হয়ে যায় এই মডেলের উৎপাদন। অর্থাৎ এটি এখন “নন-প্রোডাকশন” মডেল।

    এফ-৭ যুদ্ধবিমান

    যদিও এটি বহুমুখী অভিযানে সক্ষম বলে দাবি করা হয় কিন্তু সীমাবদ্ধতাও কম নয়। এর ককপিটে আছে তিনটি মাল্টি-ফাংশনাল এইচইউডি (HUD) ডিসপ্লে এবং HOTAS (Hands on Throttle and Stick) সিস্টেম। ফায়ার কন্ট্রোল রাডার KLJ-6F এর মাধ্যমে ৮৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করা যায়। একই সময়ে ছয়টি লক্ষ্য শনাক্ত এবং দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে।

    তবে এর সীমাবদ্ধতাও স্পষ্ট—দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যবস্তুকে আঘাত হানার (BVR: Beyond Visual Range) সক্ষমতা এই বিমানের নেই। ফলে আধুনিক যুদ্ধের একটি বড় অংশ থেকে এটি পিছিয়ে আছে।

    এফ-৭ বিজিআই বিমানে রয়েছে সাতটি হার্ড পয়েন্ট। ফলে এটি বহন করতে পারে:

    • PL-5, PL-7, PL-9, এমনকি PL-12 এর মতো ক্ষেপণাস্ত্র
    • আনগাইডেড রকেট ও বোমা
    • ৩ হাজার পাউন্ড পর্যন্ত চীনা লেজার গাইডেড বোমা
    • সি-৭০৪ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

    অর্থাৎ শুধু আকাশে নয়, সমুদ্রপৃষ্ঠেও এই বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। তবুও, প্রযুক্তিগত দিক থেকে এটি এখন পুরনো বলে বিবেচিত।

    এখনও আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ হয়নি। তবে জানা গেছে, উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয়। অভিজ্ঞতা বলছে, এটা হয় যান্ত্রিক ত্রুটি, নেভিগেশন ভুল কিংবা কারিগরি অমিলের কারণে।

    এই একই মডেলের বিমান ২০১৮ সালে টাঙ্গাইলে এবং ২০২১ সালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছিল। ওই দুই ঘটনায় দুইজন বৈমানিক নিহত হন। ফলে, প্রশ্ন উঠছে—বহরে থাকা এসব যুদ্ধবিমান কতটা কার্যকর ও নিরাপদ?

    একটি বাস্তবতা হলো, এই বিমানগুলো মূলত প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধ ব্যবহারের জন্য তৈরি। পাইলটদের হাত পাকানোর জন্য এগুলোর ভূমিকা আছে। তবে একাধিক বিধ্বস্ত ঘটনায় স্পষ্ট—এগুলো কেবল প্রশিক্ষণের বাহন নয়, ঝুঁকিরও বাহক।

    বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধের চাহিদা পূরণে এখন এসব বিমানের পরিবর্তে চতুর্থ বা পঞ্চম প্রজন্মের জেট ফাইটার প্রয়োজন। যেমন: চীনের জেএফ-১৭, ফ্রান্সের রাফায়েল বা আমেরিকার এফ-১৬।

    একটি যুদ্ধবিমান কেনা মানেই শুধু হার্ডওয়্যার নয়। এর সঙ্গে থাকে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়। কিন্তু চীন যখন ২০১৩ সালে উৎপাদন বন্ধ করে দিল, তখন থেকেই প্রশ্ন—এই বিমানগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে?

    আরো চিন্তার বিষয়—এসব বিমান ব্যবহারে পাইলটদের উপর যে চাপ পড়ে, তা কি সামলানো যাচ্ছে? কারণ উচ্চ গতির, সীমিত প্রযুক্তির, পুরোনো কাঠামোর একটি বিমান পাইলটের জন্য হতে পারে মৃত্যু ফাঁদ।

    উত্তরায় এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নতুন করে ভাবতে হবে আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা ও প্রযুক্তিগত মান নিয়ে। যুদ্ধবিমান শুধু উড়তে জানলেই হয় না—তাকে হতে হয় নিরাপদ, কার্যকর এবং ভবিষ্যতপ্রস্তুত।

    পুরোনো প্রযুক্তির বিমানে বারবার দুর্ঘটনা একদিকে অর্থনৈতিক ক্ষতির, অন্যদিকে প্রশিক্ষিত মানবসম্পদের চূড়ান্ত অপচয়ের উদাহরণ। ভবিষ্যতে আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করতে হলে সময় এসেছে বিমানের মান, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে নতুন করে ভাবার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.