Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের উপরাষ্ট্রপতির হঠাৎ পদত্যাগ, কারণ কী?
    আন্তর্জাতিক

    ভারতের উপরাষ্ট্রপতির হঠাৎ পদত্যাগ, কারণ কী?

    এফ. আর. ইমরানজুলাই 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হঠাৎ পদত্যাগ করেছেন। সোমবার রাতেই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসেবে ধনখড় উল্লেখ করেছেন স্বাস্থ্যগত সমস্যা এবং চিকিৎসকদের পরামর্শ।

    সোমবার ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়। নিয়ম অনুযায়ী উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বেলা ১১টায় তিনি রাজ্যসভায় অধিবেশন পরিচালনা শুরু করেন। তখন থেকেই বিরোধী দলগুলো পেহেলগাম-কাণ্ড ও ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে আলোচনা দাবি জানাতে থাকে। তিনি বিরোধী নেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে এবং সভার নেতা বিজেপির জেপি নাড্ডাকে কথা বলার সুযোগ দেন।

    বিক্ষোভের মধ্যে তিনি দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন এবং এরপর তিনি আর সভায় ফেরেননি। রাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যগত কারণে চিকিৎসকের পরামর্শ অনুসারে এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং অবিলম্বে পদত্যাগ কার্যকর করার অনুরোধ করেন।

    চিঠিতে ধনখড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভার সদস্য ও সব সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছেন, অনেক কিছু শিখেছেন। সংসদ সদস্যদের আস্থা ও স্নেহ তাঁর স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

    পদত্যাগপত্রে তিনি আরো বলেন, বর্তমান সময় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথচলা প্রত্যক্ষ করতে পারা এবং তার অংশ হতে পারা তাঁর জন্য সৌভাগ্য ও তৃপ্তির বিষয়।

    উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে কংগ্রেস সমর্থিত বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে জগদীপ ধনখড় ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.