Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-চীন সম্পর্ক কি স্বাভাবিকের পথে?
    আন্তর্জাতিক

    ভারত-চীন সম্পর্ক কি স্বাভাবিকের পথে?

    এফ. আর. ইমরানজুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত-চীন সম্পর্ক কি স্বাভাবিকের পথে?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাঁচ বছর ধরে বন্ধ থাকা ভারত-চীন সরাসরি বাণিজ্যিক ফ্লাইট ফের চালুর সম্ভাবনা এখন বাস্তবের দ্বারপ্রান্তে। চলতি আগস্টে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তিয়ানজিন সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের আগেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাংশ।

    ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যে কূটনৈতিক শৈত্যাবস্থা তৈরি হয়, তা সম্প্রতি কিছুটা প্রশমিত হয়েছে। সীমান্ত আলোচনা অগ্রগতি পেয়েছে, ভারত নতুন করে চীনা পর্যটকদের ভিসা দেওয়া শুরু করেছে এবং মানস সরোবর যাত্রাও পুনরায় চালু হয়েছে- এই তিনটি অগ্রগতির প্রেক্ষিতে ফের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত মিলছে।

    ভারত থেকে চীনে বা চীন থেকে ভারতে বর্তমানে কোনো সরাসরি বিমান নেই। যাত্রীদের তৃতীয় দেশে ট্রানজিট নিতে হয়, যা সময় ও অর্থ দুইয়ের অপচয় ঘটায়। ভারতের কূটনৈতিক সূত্র মতে, সরাসরি বাণিজ্যিক উড়াল চালুর বিষয়ে চীন বহুদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছে, তবে ভারত এতদিন সম্মতি দেয়নি। এখন সম্পর্কের গতিপ্রকৃতি বদলাচ্ছে।

    চলতি বছর ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে মোদির অংশগ্রহণ নিশ্চিত হলে সেটিই হবে গালওয়ান সংঘর্ষের পর তাঁর প্রথম চীন সফর। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, মোদি-সির বৈঠকের আগেই ফ্লাইট চালুর ব্যাপারে সমঝোতা হতে পারে।

    উল্লেখ্য, ২০২০ সালের মার্চে করোনা লকডাউন ঘোষণার সময় থেকেই দুই দেশের মধ্যে সরাসরি উড়ান বন্ধ রয়েছে। একই বছর জুনে সংঘর্ষের পর ভারত চীনা পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তবে এবার চীন ভারতীয়দের জন্য ভিসা খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতও ইতিবাচক সাড়া দিচ্ছে। চীন সরকার ইতিমধ্যেই ভারতের এই অবস্থানকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে স্বাগত জানিয়েছে।

    এছাড়া বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটও ভারতকে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রভাবিত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতিগত অনিশ্চয়তা এবং পাকিস্তানকে ঘনিষ্ঠ করার প্রবণতা ভারতের কূটনৈতিক চিন্তায় নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়াও ভারতের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনায় প্রভাব ফেলছে।

    এই অবস্থায় ভারত মনে করছে, চীনের সঙ্গে একটি স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা জরুরি। গালওয়ান সংঘর্ষের পর গত পাঁচ বছরে সীমান্তে নতুন করে বড় কোনো উত্তেজনা দেখা যায়নি। এর মধ্যেই দুই দেশের সেনা, কূটনীতিক ও নেতৃবৃন্দ একাধিকবার আলোচনায় বসেছেন। বিশেষ করে আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ হয়েছে।

    গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মোদি-সির বৈঠক হয়। এরপর চীনে এসসিও প্রতিরক্ষা সম্মেলনে অংশ নিয়ে রাজনাথ সিং বৈঠক করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে। সর্বশেষ চীন সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    এই কূটনৈতিক পটভূমিতে মোদির আসন্ন চীন সফরের আগে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্পর্কের বরফ গলার এই ধাপকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার পথপ্রসারী বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.