Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে ফের যুদ্ধের ছক করছে ইসরায়েল?
    আন্তর্জাতিক

    ইরানে ফের যুদ্ধের ছক করছে ইসরায়েল?

    হাসিব উজ জামানজুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের সঙ্গে ১২ দিনের সামরিক সংঘর্ষকে “সফলতা” হিসেবে দেখছে ইসরায়েল। তেহরানের শীর্ষ সেনা কর্মকর্তারা নিহত হয়েছেন, প্রতিরক্ষা সক্ষমতা ক্ষয়প্রাপ্ত হয়েছে, আর যুক্তরাষ্ট্রকেও টেনে আনা গেছে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলায়।

    কিন্তু লড়াই থেমেছে বলেই ইসরায়েল থেমে গেছে—এমন নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেই দিয়েছেন, “আমি গ্যাসের প্যাডাল থেকে পা সরাচ্ছি না।” বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখনই দ্বিতীয় যুদ্ধের সুযোগ খুঁজছে—উদ্দেশ্য একটাই, ইরান সরকারকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া।

    তবে এককভাবে ইসরায়েল চাইলেই যুদ্ধ শুরু করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া তেলআবিব এই পদক্ষেপ নিতে পারবে না—আর সেই অনুমতি এখনই সহজে মিলবে না।

    গত জুনে হঠাৎ এক ইসরায়েলি হামলা থেকেই শুরু হয়েছিল যুদ্ধ, যাতে প্রাণ হারিয়েছেন ১,০০০’র বেশি ইরানি ও ২৯ জন ইসরায়েলি। ইসরায়েল দাবি করে, এটি ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা—যদিও ইরান সবসময় বলে আসছে, সেটি শান্তিপূর্ণ ও বেসামরিক।

    ২৬ জুন ২০২৫, তেহরান, ইরানে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর সোমবার একটি ভবনে ইসরায়েলি হামলার পরবর্তী চিত্র দেখা যাচ্ছে।

    তবে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব, যা স্পষ্ট করে দেয়—লক্ষ্য শুধু পরমাণু নয়, গোটা শাসনব্যবস্থাকে দুর্বল করা।

    ইরান বিশ্লেষক ত্রিতা পারসি বলেন, “ইসরায়েল চায় ইরানকে সিরিয়া বা লেবাননের মতো একটা অকার্যকর রাষ্ট্র বানাতে, যাকে ইচ্ছেমতো আঘাত করা যায়।”

    তিনি মনে করছেন, ইউরোপ যদি পারমাণবিক চুক্তি ব্যর্থ হওয়ার পর আবারো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র-বিরোধী চুক্তি থেকেও সরে দাঁড়াতে পারে—সেটিই হতে পারে ইসরায়েলের যুদ্ধের নতুন অজুহাত।

    ইসরায়েলের রাইখম্যান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেইর জাভেদানফর বলেন, “ইসরায়েল যদি আবার হামলা করতে চায়, তাহলে তাকে ট্রাম্প প্রশাসনের সম্মতি লাগবেই। কিন্তু সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে মার্কিন উদ্বেগের কারণে সেটা এখনই সম্ভব নয়।”

    যুদ্ধ না থাকলেও, ইসরায়েল হয়তো ইতোমধ্যে ইরানে গোপন অভিযান চালাতে শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানে বেশ কিছু বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে—যার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে ধারণা করছেন পশ্চিমা গোয়েন্দারা।

    বিশ্লেষক ওরী গোল্ডবার্গ বলেন, “ইসরায়েল ইরানের ভেতরে এক বিস্তৃত গোপন নেটওয়ার্ক তৈরি করেছে, যা এখনো সক্রিয়। কখনো কখনো কৌশলগত উদ্দেশ্য ছাড়াই তারা এগুলো ব্যবহার করে, যেন তারা ইরানকে মনে করিয়ে দিতে পারে—‘আমরা এখানেই আছি।’”

    নেতানিয়াহু অতীতে সশস্ত্র সংঘাতে পিছিয়ে থাকলেও, এখন তিনি লাগাতার হামলা চালাচ্ছেন সিরিয়া, লেবানন, ইয়েমেন ও গাজার ওপর। বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ বিভাজন ও গাজায় যুদ্ধের সমালোচনা থেকে জনগণের দৃষ্টি সরাতে তিনি ইরানকে সামনে আনছেন—ইরানবিরোধিতা যে ইসরায়েলের একমাত্র ঐক্যমত।

    গোল্ডবার্গ বলেন, “গাজার বিষয়ে মতভেদ থাকলেও, ইরান নিয়ে ইসরায়েলে কেউ ভিন্নমত পোষণ করে না। নেতানিয়াহু যদি নিজেকে রাজনৈতিক হুমকির মুখে মনে করেন, তাহলে তিনি আবার ইরান-বিরোধী যুদ্ধ শুরু করতে পারেন জনগণকে একত্র করতে।”

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ডিডব্লিউ’কে বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইসরায়েল আবার হামলা করলে, আমরা এবার আরও গভীরভাবে ইসরায়েলের ভেতর আঘাত করবো।”

    বিশ্লেষক নেগার মরতাজাভি মনে করেন, ইরান জানে—যুদ্ধ আবার হতে পারে। কিন্তু তেহরান এখনও কূটনৈতিক পথেই পারমাণবিক চুক্তি রক্ষার চেষ্টা করছে। কারণ, “চুক্তি হলে ইসরায়েলি হামলার আশঙ্কা অনেক কমে যাবে,” বলেন তিনি।


    ইসরায়েল একদিকে ইরানে গোপন হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে যুদ্ধের জন্য রাজনৈতিক ও আন্তর্জাতিক অজুহাত তৈরির চেষ্টা করছে। তবে ইরানও এবার প্রস্তুত। মধ্যপ্রাচ্য আরও একবার বড় ধরনের সংঘর্ষের মুখোমুখি হতে যাচ্ছে কি না—তা এখন সময়ের অপেক্ষা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.