Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জোহরানের প্রস্তাবে কাঁপছে নিউইয়র্কের বিলিয়নিয়াররা?
    আন্তর্জাতিক

    জোহরানের প্রস্তাবে কাঁপছে নিউইয়র্কের বিলিয়নিয়াররা?

    হাসিব উজ জামানজুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিউইয়র্ক শহর, একসময় যেটিকে ধনীদের জন্য স্বর্গ বলা হতো, এখন ধীরে ধীরে তাদের কাছে অনিশ্চয়তা আর আতঙ্কের নাম হয়ে উঠছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন একজন তরুণ রাজনীতিক—জোহরান মামদানি। নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বামপন্থী এই প্রার্থী তার অবস্থান নিয়ে স্পষ্ট, দৃঢ় ও বিতর্কিত। তিনি চান শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছ থেকে আরও বেশি কর আদায় করতে—যাতে করে শহরের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার আরও বেশি ব্যয় করতে পারে।

    তবে জোহরানের এই রাজনৈতিক অবস্থান শঙ্কার বীজ বুনছে নিউইয়র্কের ধনীদের মনে। অনেকেই বলছেন, তার করনীতির কারণে নিউইয়র্ক তাদের জন্য আর বসবাসযোগ্য থাকছে না। শহরের অভিজাত এলাকা ও উচ্চমূল্যের অ্যাপার্টমেন্টগুলোতে এখন ক্রেতার অভাব দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা একটি বড় সামাজিক ও অর্থনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে।

    নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অনেক ধনী ব্যক্তি ইতোমধ্যেই অন্য রাজ্যে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—বিশেষ করে ফ্লোরিডা ও টেক্সাসের মতো রাজ্যে, যেখানে রাজ্য আয়ের ওপর কর নেই এবং জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম। এই ধনী শ্রেণি মনে করছে, জোহরান যদি মেয়র হন এবং তার নীতি বাস্তবায়ন করেন, তবে তাদের সম্পদ, বিনিয়োগ ও জীবনধারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    কিন্তু এই আতঙ্কের মাঝেও বাস্তবতা হলো—জোহরানের উত্থান হঠাৎ হয়নি। তিনি উঠে এসেছেন একটি চাপা পড়ে থাকা সমাজের কণ্ঠ হয়ে। নিউইয়র্ক শহরের বিশাল সংখ্যক মানুষ, যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ার দুঃশ্চিন্তায় দিন কাটান, যাদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা কিংবা গণপরিবহন ধীরে ধীরে অনুপোযোগী হয়ে উঠেছে—তারা চাইছেন এই ব্যবস্থার আমূল পরিবর্তন। তাদের মতে, শহরের ধনী ও প্রভাবশালীরা অনেক বেশি পেয়েছে, এখন তাদের দেওয়ার পালা।

    জোহরান মামদানি সেই প্রতীক, যিনি দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছেন, “এই শহর সবার, কেবল ধনীদের জন্য নয়।”

    তার নীতি অনুযায়ী, ধনীদের ওপর কর বৃদ্ধির পাশাপাশি শহরের বাজেট পুনর্বিন্যাস, ভাড়া নিয়ন্ত্রণ, গৃহহীনদের পুনর্বাসন ও সরকারি সেবার পরিধি বাড়ানো হবে। অনেক সমর্থক বলছেন, এটি দীর্ঘমেয়াদে নিউইয়র্ককে আরও মানবিক, আরও বাসযোগ্য শহরে পরিণত করতে পারে।

    তবে বাস্তবতা এটাই—ধনীদের একটি বড় অংশ এই পরিবর্তনে নিরাপত্তাহীনতা বোধ করছেন। তারা মনে করছেন, এই ধরনের ‘রেডিক্যাল’ নীতি তাদের বিনিয়োগ ও জীবনযাত্রাকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে। কেউ কেউ বলছেন, এটি এক ধরনের ‘অলীক সমাজতন্ত্র’ যা বাস্তব জগতের অর্থনীতিতে টিকবে না।

    এই দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে আছে নিউইয়র্ক শহর—একদিকে বহুবছরের পুঞ্জীভূত বৈষম্য ও বঞ্চনা, অন্যদিকে সাফল্য ও সম্পদের সুরক্ষা। এই শহর এখন এমন এক সন্ধিক্ষণে, যেখানে একটি নির্বাচন কেবল মেয়র নির্বাচন নয়, বরং শহরের আদর্শ, ভবিষ্যৎ ও নৈতিক অবস্থান নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত।

    জোহরান মামদানি বিজয়ী হবেন কিনা তা ভবিষ্যৎ বলবে। কিন্তু এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে—তার নীতিগুলো সমাজের গভীরে আলোড়ন তুলেছে। এই আলোড়ন শুধু ধনীদের শহর ছাড়ার জন্য নয়, বরং বহু সাধারণ মানুষের ভেতর নতুন এক আশা জাগিয়েছে—একটি আরও সমান, আরও ন্যায়ভিত্তিক নিউইয়র্কের স্বপ্ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.