Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২১-২০২৫ পর্যন্ত মোদীর বিদেশ সফরে খরচ ২৯৫ কোটি রুপি
    আন্তর্জাতিক

    ২০২১-২০২৫ পর্যন্ত মোদীর বিদেশ সফরে খরচ ২৯৫ কোটি রুপি

    সিভি ডেস্কজুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোদি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালে পাঁচটি বিদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি খরচ হয়েছে ৬৭ কোটি রুপির বেশি। গতকাল বৃহস্পতিবার রাজ্যসভায় এ তথ্য তুলে ধরেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ।

    তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়ানের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, মোদীর ২০২৫ সালের এসব সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সফরে।

    কোন সফরে কত খরচ

    ফ্রান্স সফরে খরচ হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ রুপি, যা ২০২৫ সালের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল সফর। এরপর যুক্তরাষ্ট্র সফরে ব্যয় হয় ১৬ কোটি ৫৪ লাখ রুপি।

    থাইল্যান্ড সফরে ৪ কোটি ৯২ লাখ, শ্রীলঙ্কায় ৪ কোটি ৪৬ লাখ এবং সৌদি আরব সফরে খরচ হয় ১৫ কোটি ৫৪ লাখ রুপি।

    ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সফর করেন মোদী। প্যারিসে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনে অংশ নেন। যুক্তরাষ্ট্রে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।

    ২০২১–২০২৪ পর্যন্ত ব্যয় কত ছিল

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোদীর বিদেশ সফরের ব্যয় হয়েছে প্রায় ২৯৫ কোটি রুপি।
    তবে এই হিসাবে মরিশাস, সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া, ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়ার সফরের খরচ যোগ হয়নি। কারণ, এসব সফরের ব্যয় এখনো চূড়ান্ত হয়নি বলে জানানো হয়।

    একটি পৃথক তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোদীর ৩৮টি সফরে ব্যয় হয়েছে ২৫৮ কোটি রুপি। এর মধ্যে:

    • ২০২৪ সালে ১৬টি দেশে সফরে খরচ ১০৯ কোটি রুপি
    • ২০২৩ সালে ৯৩ কোটি রুপি
    • ২০২২ সালে ৫৫ দশমিক ৮২ কোটি রুপি
    • ২০২১ সালে ৩৬ কোটি রুপি

    কিছু নির্দিষ্ট সফরের হিসাব

    • ২০২১ সালে বাংলাদেশ সফরে খরচ ১ কোটি ৭১ হাজার রুপি, যুক্তরাষ্ট্রে ২০ কোটি, ইতালিতে ৭ কোটি ও যুক্তরাজ্যে ৮ কোটি ৫০ লাখ রুপি।
    • ২০২২ সালে জার্মানিতে খরচ ৯ কোটি ৪৪ লাখ, ডেনমার্কে ৫ কোটি ৪৭ লাখ, ফ্রান্সে ২ কোটি, নেপালে ৮০ লাখ এবং জাপানে ৮ কোটি ৬৮ লাখ রুপি।

    সরকারের আরেকটি প্রতিবেদন বলছে, প্রধানমন্ত্রীর জনসমাবেশ, উপস্থিতি, বিজ্ঞাপন ও সম্প্রচারের খরচও বিশাল।
    ২০২৩ সালে মোদীর মিশর সফরের সময় শুধুমাত্র বিজ্ঞাপন ও সম্প্রচারে খরচ হয় প্রায় ১১ কোটি ৯০ লাখ রুপি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.