Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের নাসার ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের নাসার ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে

    এফ. আর. ইমরানজুলাই 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ‘সরকারি দক্ষতা বিভাগে’ দায়িত্বরত অবস্থায় থাকাকালীন ধনকুবের ইলন মাস্ক যে প্রতিবেদন দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রায় ২০ শতাংশ কর্মী শিগগিরই প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিচ্ছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৫ জুলাই) নাসার একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

    প্রায় ৩ হাজার ৮৭০ কর্মী নাসা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে মুখপাত্র বলেছেন, এই সংখ্যা আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহে পরিবর্তিত হতে পারে। তিনি আরও বলেন, এসব কর্মী নাসা ছাড়ার পর সংস্থায় থেকে যাওয়া কর্মীর সংখ্যা হবে প্রায় ১৪ হাজার।

    পলিটিকোর বরাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নাসার কর্মীদের মধ্যে অন্তত ২ হাজার ৬০০ জনের চাকরি হারানোর পেছনে রয়েছেন ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্ক। তিনি সরকারি খরচ কমানোর উদ্দেশ্যে গঠিত নতুন ‘সরকারি দক্ষতা বিভাগ’–এ দায়িত্ব পালনকালে এসব কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। পরে তিনি নিজেই এই বিভাগ থেকে সরে দাঁড়ান।

    হোয়াইট হাউস আগামী বছরের জন্য সংস্থাটির মোট বাজেটের এক-চতুর্থাংশ কমানোর প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক অনেক মহাকাশ মিশন বাতিল করা হয়েছে এবং ২০২৬ সালে নাসার বিজ্ঞান বাজেটের প্রায় অর্ধেক কাটা পড়ার আশঙ্কা রয়েছে।

    দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত নাসার প্রায় ১২ কোটি ডলারের অনুদান বাতিল করা হয়েছে। হোয়াইট হাউস আগামী বছরের জন্য সংস্থাটির মোট বাজেটের এক-চতুর্থাংশ কমানোর প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক অনেক মহাকাশ মিশন বাতিল করা হয়েছে এবং ২০২৬ সালে নাসার বিজ্ঞান বাজেটের প্রায় অর্ধেক কাটা পড়ার আশঙ্কা রয়েছে।

    কমপক্ষে ৪ জন মহাকাশচারীসহ নাসার প্রায় ৩০০ সাবেক ও বর্তমান কর্মী সম্প্রতি সংস্থার অন্তর্বর্তী প্রধান শন ডাফিকে একটি খোলাচিঠি দিয়েছেন। ডাফি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন একান্ত অনুগত ব্যক্তি ও তাঁর পরিবহনমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ৭ জুলাই নাসায় নিয়োগ পান তিনি।

    মহাকাশ অভিযানে প্রাণ হারানো ১৭ নভোচারীকে ‘দ্য ভয়েজার ডিক্লারেশন’ শিরোনামের আনুষ্ঠানিক এই চিঠি উৎসর্গ করা হয়েছে। এতে সতর্ক করে বলা হয়, যদি নাসার বিজ্ঞান গবেষণার অনুদান, কর্মীসংখ্যা ও আন্তর্জাতিক মিশনের ওপর প্রস্তাবিত বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, তবে এর ভয়ানক পরিণতি হতে পারে।

    কমপক্ষে চারজন মহাকাশচারীসহ নাসার প্রায় ৩০০ সাবেক ও বর্তমান কর্মী সম্প্রতি সংস্থার অন্তর্বর্তী প্রধান শন ডাফিকে একটি খোলাচিঠি দিয়েছেন। মহাকাশ অভিযানে প্রাণ হারানো ১৭ নভোচারীকে চিঠিটি উৎসর্গ করা হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়েছে, ‘নাসায় বড় কোনো পরিবর্তন আনলে তা ধীরে ও পরিকল্পিতভাবে করা উচিত, যেন ঝুঁকিগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু গত ছয় মাসে যেভাবে দ্রুত ও অপ্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে, তা আমাদের মিশনকে দুর্বল করে দিয়েছে এবং নাসার কর্মীদের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।’

    চিঠিতে বলা হয়, ‘যখন আমাদের নেতারা মানুষের নিরাপত্তা, বৈজ্ঞানিক অগ্রগতি ও জনগণের অর্থের সঠিক ব্যবহারের চেয়ে রাজনৈতিক ফায়দাকে বেশি গুরুত্ব দেন, তখন আমাদের মুখ খুলতেই হয়। এই বাজেট কাটছাঁট পরিকল্পনাহীন আর তা কংগ্রেসের অর্থ বরাদ্দ- সংক্রান্ত আইনেরও লঙ্ঘন। এর পরিণতি শুধু নাসার জন্য নয়, পুরো দেশের জন্যই বিপজ্জনক।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.