Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রানওয়েতে বিমানে অগ্নিকাণ্ড: প্রাণে বাঁচলেন ১৭৩ যাত্রী
    আন্তর্জাতিক

    রানওয়েতে বিমানে অগ্নিকাণ্ড: প্রাণে বাঁচলেন ১৭৩ যাত্রী

    এফ. আর. ইমরানজুলাই 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৭৩ জন যাত্রী। স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎ করে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। এতে রানওয়ে ধোঁয়ায় ঢেকে যায় এবং পরিস্থিতি সংকটময় হয়ে ওঠে।

    বিমানটির পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং জরুরি প্রক্রিয়ায় যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। ফ্লাইটটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের এএ-৩০২৩, যার গন্তব্য ছিল মিয়ামি। আমেরিকান এয়ারলাইন্স জানায়, বিমানের একটিতে চাকার যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার সময় বিমানে মোট ১৭৩ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে একজন সামান্য আহত হন।

    দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে আনা হয় এবং রানওয়ে থেকে বাসে করে তাদের টার্মিনালে পাঠানো হয়। এফএএ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষও পৃথক এক বিবৃতিতে জানায়, দ্রুত ফায়ার সার্ভিস ও জরুরি সেবা কর্মীদের ঘটনাস্থলে আনা হয় এবং কোনো বড় ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

    ভিডিও দেখতে ছবির উপরে ক্লিক করুন। সংগৃহীত

    ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিকেল ৫টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর পাঁচজনকে ঘটনাস্থলেই পর্যবেক্ষণ করা হয়, যাদের হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি। একজনকে গেট থেকে হাসপাতালে পাঠানো হয়।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যাত্রী একটি হাতে শিশু সন্তান এবং অন্য হাতে লাগেজ নিয়ে স্লাইড দিয়ে নিচে নামার সময় হোঁচট খেয়ে শিশুর ওপর পড়ে যান। এই দৃশ্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে অনলাইনে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সংকটময় মুহূর্তে সন্তান নয় বরং লাগেজ বাঁচাতে যাত্রীর বেশি মনোযোগ ছিল কেন।

    এ ধরনের ঘটনা ডেনভার বিমানবন্দরে সাম্প্রতিককালে এটিই দ্বিতীয়। এর আগে গত মার্চে ডালাসগামী আরেকটি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে রানওয়েতে আগুন লাগে। তখনও ১৭২ যাত্রী ও ছয়জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

    আমেরিকান এয়ারলাইন্স জানায়, সংশ্লিষ্ট ফ্লাইটটি বর্তমানে সেবামুক্ত রাখা হয়েছে এবং তাদের রক্ষণাবেক্ষণ বিভাগ বিমানের চাকার ত্রুটি পরীক্ষা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.