Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নেদারল্যান্ডে নিষিদ্ধ ইসরায়েলের দুই মন্ত্রী
    আন্তর্জাতিক

    নেদারল্যান্ডে নিষিদ্ধ ইসরায়েলের দুই মন্ত্রী

    হাসিব উজ জামানজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচের জন্য ইউরোপের দুয়ার বন্ধ হয়ে গেল। ইউরোপের দেশ নেদারল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই দুই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে শেনজেন অঞ্চলের ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করার ঘোষণা দিয়েছে দেশটি।

    আজ মঙ্গলবার (২৯ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানায় ডাচ সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলদকাম্প বলেন, “আমাদের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে—স্মৎরিচ ও বেন-গভি নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। আমরা চাই তাদেরকে শেনজেন অঞ্চলের নিবন্ধনে ‘অনাকাঙ্ক্ষিত বিদেশি’ হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।”

    এর মানে, এই নিষেধাজ্ঞা শুধু নেদারল্যান্ডেই সীমাবদ্ধ থাকছে না—ইউরোপের অধিকাংশ দেশেই আর ঢুকতে পারবেন না ইসরায়েলের এই দুই কট্টর ডানপন্থী নেতা।

    ডাচ সরকারের এই কঠোর সিদ্ধান্তের পেছনে রয়েছে তাদের মানবাধিকার নিয়ে উদ্বেগ। ক্যাসপার ভেলদকাম্প সাফ জানিয়ে দেন—“এই দুই মন্ত্রী অবৈধ বসতি স্থাপনকারীদের উসকানি দিয়েছেন, বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালানোর পক্ষে কথা বলেছেন, এমনকি গাজায় জাতিগত নিধনের মতো উদ্বেগজনক ভাষাও ব্যবহার করেছেন।”

    ডাচ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে সরাসরি জানিয়ে দেওয়া হবে। তার মাধ্যমে নেতানিয়াহু সরকারকে এই বার্তাও দেওয়া হবে যে—এই নীতিগত অবস্থান বদলাতে হবে, যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে হবে, এবং হামাসের ওপর চাপ সত্ত্বেও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।

    তবে এই ঘোষণার পর ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভি একরকম প্রতিবাদী সুরে বলেন, “ইউরোপের সব দেশ যদি আমায় নিষিদ্ধ করে, তবুও আমি আমার দেশের জন্য লড়াই চালিয়ে যাব। হামাসকে নির্মূল করা এবং আমাদের সেনাদের পাশে দাঁড়ানো—এই দায় থেকে সরে আসবো না।”

    তিনি আরও বলেন, “ইউরোপ আজ সন্ত্রাসকে গ্রহণ করেছে। সন্ত্রাসীদের স্বাগত জানায়। আর ইহুদি একজন ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে। ইহুদিদেরই বয়কট করা হয়।”

    এই পরিস্থিতিতে জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলে নিযুক্ত বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজও মন্তব্য করেছেন—“শুধু এক-দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। বিষয়টি আরও গভীরভাবে দেখা দরকার।”

    এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ও ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কফের মধ্যেও সামাজিক মাধ্যমে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। স্কফ বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে তার সরকার উদ্বিগ্ন। তিনি ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন—মানবিক আইনের লঙ্ঘন ঘটলে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

    তিনি আরও হুঁশিয়ারি দেন, ইসরায়েল যদি মানবিক সাহায্যে বাধা দেয়, তবে নেদারল্যান্ড এককভাবেও ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক ও কূটনৈতিক পদক্ষেপ নেবে। এমনকি ইসরায়েলকে ইইউর গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প ‘হরাইজন ইউরোপ’ থেকেও বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

    জবাবে প্রেসিডেন্ট হারজগ টুইট করে জানান, স্কফের বক্তব্য তার সঙ্গে হওয়া ফোনালাপের প্রতিফলন নয়। তিনি জানান, “আপনার প্রতি সম্মান রেখেই বলছি—আপনার টুইট আমাদের কথোপকথনের সঠিক চিত্র দেয় না।”

    এমন উত্তেজনার মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন প্রশ্নে নতুন এক শান্তি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, স্টারমার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবেন।

    এই পরিকল্পনায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি গাজায় স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.