Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা গণহত্যা ইস্যুতে মোদির নীরবতা লজ্জাজনক: সোনিয়া
    আন্তর্জাতিক

    গাজা গণহত্যা ইস্যুতে মোদির নীরবতা লজ্জাজনক: সোনিয়া

    এফ. আর. ইমরানজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সোনিয়া গান্ধি
    সোনিয়া গান্ধি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধী। একইসঙ্গে তিনি গাজায় গণহত্যা ইস্যুতে মোদি সরকারের ‘লজ্জাজনক নীরবতা’ ও ‘নৈতিক কাপুরুষতার’ কঠোর সমালোচনা করেছেন।

    মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

    হিন্দি দৈনিক ‘দৈনিক জাগরণ’-এ প্রকাশিত এক প্রবন্ধে সোনিয়া গান্ধী বলেন, ইসরায়েলের ধারাবাহিক ও ভয়াবহ হামলার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা অত্যন্ত হতাশাজনক। এই নিরবতা ‘নৈতিক কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ’ বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং ইসরায়েলি জিম্মি আটক কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, বরং এ ঘটনা বারবার নিন্দা করা উচিত। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে এবং মানবিক মূল্যবোধের জায়গা থেকে গাজার সাধারণ জনগণের ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাগুলোকে চরম অপরাধ হিসেবে চিহ্নিত করেন তিনি।

    সোনিয়া গান্ধীর মতে, গত দুই বছরে গাজায় ৫৫ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ হাজার শিশু রয়েছে। বিমান হামলায় ধ্বংস হয়েছে হাসপাতালসহ গাজার অধিকাংশ আবাসিক ভবন। এর ফলে অঞ্চলটির সামাজিক কাঠামো প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

    তিনি আরও জানান, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। খাদ্য, ওষুধ ও জ্বালানির প্রবেশ রোধ করতে সেনাবাহিনী অবরোধ তৈরি করেছে, যা মানবসৃষ্ট বিপর্যয়ে রূপ নিয়েছে।

    সোনিয়া গান্ধী অভিযোগ করেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার ত্রাণ সহায়তা ইসরায়েল হয় প্রত্যাখ্যান করছে নয়তো বাধা দিচ্ছে। এমনকি খাবারের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে, যা জাতিসংঘ ও ইসরায়েল উভয়ই স্বীকার করেছে।

    তিনি আরো বলেন, বিশ্লেষকরা গাজায় চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করছেন। এটি ১৯৪৮ সালের ‘নাকবা’ স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। গাজার এই দুঃসময়ে ইসরায়েলের পেছনে কিছু উপনিবেশবাদী মনোভাব ও লোভী রিয়েল এস্টেট ব্যবসায়ীদের স্বার্থ কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতা আজ স্পষ্ট। জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ উপেক্ষা করে যাচ্ছে ইসরায়েল। এই সংকট আন্তর্জাতিক ন্যায়ের ভঙ্গুর বাস্তবতা তুলে ধরেছে।

    সোনিয়া গান্ধী বলেন, আমেরিকার প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ইসরায়েলের এমন আগ্রাসনকে উৎসাহিত করছে।

    তিনি মনে করেন, যখন আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর হয়ে পড়েছে, তখন রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে পদক্ষেপ নিয়েছে, ব্রাজিল এতে যোগ দিয়েছে। ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, ব্রিটেন ও কানাডা ইসরায়েলি নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি ইসরায়েলের ভেতর থেকেও যুদ্ধবিরোধী প্রতিবাদ জোরদার হচ্ছে।

    এই প্রেক্ষাপটে সোনিয়া গান্ধী বলেন, মানবিক বিপর্যয়ের সময় ভারতের নীরব দর্শক হয়ে থাকা জাতিগতভাবে লজ্জাজনক। তিনি বলেন, উপনিবেশবাদ ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে ভারতের অতীত নেতৃত্ব আজ যেন ইতিহাস বিস্মৃত।

    তিনি স্মরণ করিয়ে দেন, ভারত বরাবরই ‘টু-স্টেট সল্যুশন’ ও ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে থেকেছে। ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত ফিলিস্তিন মুক্তি সংস্থাকে বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৮৮ সালে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

    সোনিয়া গান্ধী বলেন, গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার মুখে মোদির নীরবতা জাতিকে হতাশ করেছে। এখন সময় এসেছে ভারত তার ঐতিহ্য ও সংবিধান অনুযায়ী সাহসী ও স্পষ্ট অবস্থান নেওয়ার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.