Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর সুনামির তাণ্ডব
    আন্তর্জাতিক

    রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর সুনামির তাণ্ডব

    এফ. আর. ইমরানজুলাই 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে বুধবার ভোরে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে রাশিয়ার উপকূলীয় অঞ্চলসহ জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, চীন, পেরু ও ইকুয়েডর পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। প্রধান ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যে ওই অঞ্চলে আরো দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬.৯ ও ৬.৩।

    ভূমিকম্পের তীব্রতায় কামচাটকার উপকূলে প্রায় চার মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। সুনামির প্রথম আঘাত আসে রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জের উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্কে। শহরটির আড়াই হাজার বাসিন্দাকে জরুরি ভিত্তিতে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়। সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, “তারা এখন নিরাপদে রয়েছেন, যতক্ষণ না সুনামির ঝুঁকি কেটে যাচ্ছে ততক্ষণ তারা সেখানে থাকবেন।”

    স্থানীয় গণমাধ্যম ও সরকারি সূত্রে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সুনামির পানি উপকূলের দিকে ধেয়ে আসছে, সঙ্গে সঙ্গে সাইরেন বাজার শব্দে মানুষজন উচ্চভূমির দিকে পালাচ্ছেন। শহরের আলাইদ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে এবং কর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

    রাশিয়ার ভূ-ভৌগলিক পরিষেবা ড্রোনে তোলা ভিডিও প্রকাশ করেছে, যেখানে উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে দেখা যায়। ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, কুড়িল দ্বীপজুড়ে এখনো সুনামি সতর্কতা কার্যকর রয়েছে।

    জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। হোক্কাইডোর উত্তরে সকাল ১০টা থেকে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ হাওয়াইয়ের উপকূলীয় কিছু অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। হনলুলুর কোস্টগার্ড হাওয়াইয়ের সব বাণিজ্যিক জাহাজ নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলেছে এবং বাহির থেকে কোনো জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

    এদিকে সুনামির ঝুঁকিতে তাইওয়ান, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়াও সতর্কতা জারি করেছে। পেরু, ইকুয়েডর ও চীনও উচ্চ সতর্কতায় রয়েছে।

    ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস বলেন, “এই ভূমিকম্প গুরুতর এবং এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।” বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ ধরনের উচ্চমাত্রার ভূমিকম্প ও পরপর আফটারশক জননিরাপত্তার পাশাপাশি পরিবেশ ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করতে পারে।

    রুশ গভর্নর ভ্লাদিমির সলোডভ বলেন, “গত কয়েক দশকে এত শক্তিশালী ভূমিকম্প আমরা দেখিনি।” রুশ প্রশাসন জানিয়েছে, জরুরি সংস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং উপকূলবর্তী সব এলাকাকে নজরদারিতে রাখা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.