Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিয়ানমারে নির্বাচন নিয়ে সমালোচনা করলেই গ্রেপ্তার
    আন্তর্জাতিক

    মিয়ানমারে নির্বাচন নিয়ে সমালোচনা করলেই গ্রেপ্তার

    এফ. আর. ইমরানUpdated:জুলাই 31, 2025জুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিয়ানমারে সামরিক জান্তা নির্বাচনের বিরুদ্ধে সমালোচনা, প্রতিবাদ কিংবা নির্বাচন বানচালের পরিকল্পনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে। বুধবার (২৯ আগস্ট) ‘প্রোটেকশন অব মাল্টিপার্টি ডেমোক্রেটিক ইলেকশন ফ্রম অবস্ট্রাকশন, ডিসরাপশন অ্যান্ড ডেস্ট্রাকশন’ শীর্ষক নতুন একটি আইন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট।

    নতুন আইনে বলা হয়েছে, নির্বাচনসংক্রান্ত সরকারি ঘোষণার বিরোধিতা করে কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া, সমালোচনা, বিক্ষোভ, লিফলেট বিতরণ কিংবা প্রচার চালানো হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

    এককভাবে কেউ এ ধরনের কাজ করলে তাকে ন্যূনতম তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। তবে কোনো সংগঠন, সংস্থা বা গোষ্ঠী এ ধরনের কাজে জড়িত হলে, শাস্তির মেয়াদ বাড়িয়ে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বোচ্চ দশ বছর পর্যন্ত করা হয়েছে।

    আইনে আরও বলা হয়েছে, নির্বাচনের সময় ব্যালট পেপার নষ্ট করা, ভোটার, প্রার্থী বা নির্বাচন কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, কিংবা ভোটকেন্দ্রে হামলা বা ভাঙচুরের মতো অপরাধের জন্য সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।

    এছাড়া যদি কেউ নির্বাচন বানচালের উদ্দেশ্যে সহিংসতা চালায় বা হত্যাকাণ্ড সংঘটিত করে, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে।

    ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গণতন্ত্রপন্থি দল এনএলডির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লেইং। এর পরপরই অং সান সুচিসহ হাজার হাজার এনএলডি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়, যাদের অধিকাংশ এখনও কারাবন্দি।

    গত ৮ মার্চ সেনাপ্রধান মিন অং হ্লেইং ঘোষণা দেন যে ২০২৫ সালের ডিসেম্বর কিংবা ২০২৬ সালের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের জব্দ করা অর্থ ফেরত দিতে হতে পারে, বললেন ট্রাম্প

    জুন 18, 2026
    আন্তর্জাতিক

    গাজা থেকে বোগোটা: যে নির্বাচন ইসরায়েল-কলম্বিয়া সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে

    জুন 17, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: যুক্তরাষ্ট্রের সৃষ্ট জঞ্জাল পরিষ্কারে কীভাবে এগিয়ে এলো উপসাগরীয় দেশগুলো?

    জুন 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.