Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের প্রতি সমর্থকদের ঘৃণা বাড়ছে: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইসরায়েলের প্রতি সমর্থকদের ঘৃণা বাড়ছে: ট্রাম্প

    এফ. আর. ইমরানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থক দলের অনেকে এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক ইহুদি দাতাকে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “আমাদের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করছে।”

    ওই ইহুদি দাতা ট্রাম্পের দলকে অর্থ দিয়ে সহায়তা করেন। তার নাম সংবাদমাধ্যম প্রকাশ করেনি।

    ফিন্যান্সিয়াল টাইমস অনুসারে, মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ট্রাম্পের সমর্থকদের মধ্যে ইহুদি ও ইসরায়েল বিরোধী মনোভাব শক্তিশালী হচ্ছে যা হোয়াইট হাউজেও নজর এড়ায়নি।

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল দুই মাসের বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছিল। এতে খাদ্য সংকট সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন ছিল যে, সেখানে মানুষ না খেয়ে থাকতে বাধ্য হচ্ছিল, অপুষ্টিতে শিশুরাও মৃত্যুর মুখে পড়েছিল- এই ধরনের ছবি বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

    প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলের অনেক সদস্য গাজার মানুষের দুরবস্থার বিষয়টি সমালোচনা করেছেন। জানা গেছে, ট্রাম্প ইহুদি দাতাকে বলেছেন, তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছেন।

    গত সপ্তাহে ডানপন্থি জর্জিয়ার রিপাবলিকান নেত্রী ও ট্রাম্পের কট্টর সমর্থক মেজোরি টেইলর গ্রিন স্পষ্ট ভাষায় বলেছেন, গাজায় গণহত্যা চলছে।

    অন্যদিকে, যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে দ্বন্দ্ব চলছে বলে সংবাদ প্রকাশিত হলেও- ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হুকাবে এসব খবর মিথ্যা দাবি করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    রুশ তেল আমদানিতে বাংলাদেশকে কেন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়?

    এপ্রিল 17, 2026
    আন্তর্জাতিক

    ইসলামাবাদে হতে পারে বড় কূটনৈতিক চমক

    এপ্রিল 17, 2026
    আন্তর্জাতিক

    সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান—দাবি ট্রাম্পের

    এপ্রিল 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.