Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে?
    আন্তর্জাতিক

    বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে?

    হাসিব উজ জামানUpdated:জুলাই 31, 2025জুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মহুয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে নানা সময়ে নানা রকম রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির অবস্থান বরাবরই কড়াকড়ি। তবে এই বিতর্কের মধ্যেই বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র।

    একটি সর্বভারতীয় ইংরেজি চ্যানেলে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে মহুয়া সোজাসাপ্টা বলে দিলেন— “বাংলাদেশিরা কেন ভারতে আসবে? তাদের দেশের অবস্থা তো এখন ভারতের চেয়েও ভালো!”

    সাক্ষাৎকারের সঞ্চালক যখন বাংলাদেশ থেকে ভারতে ‘অনুপ্রবেশ’ প্রসঙ্গ তোলেন, তখন স্পষ্ট বিরক্তি নিয়ে মহুয়া পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন— “কারা আসছে? কোথায় সেই ভয়াবহ অনুপ্রবেশ? আমি নিজেই সীমান্ত এলাকার এমপি। আমার এলাকা কৃষ্ণনগরের একপাশে বাংলাদেশ, কুষ্টিয়া জেলা। আমি জানি ওদের অবস্থা এখন কী রকম। অনেক সূচকেই তারা আমাদের চেয়ে ভালো করছে।”

    তিনি বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এমনকি জিডিপিতেও আমাদের ছাড়িয়ে গেছে। তাহলে কেউ ভারতে আসবে কেন?” এ সময় তিনি কটাক্ষ করে বলেন, “মোদিজি আর অমিত শাহ যেন বুঝতে পারেন, পৃথিবীর সবাই ভারতের নাগরিকত্ব পেতে ব্যাকুল— এই ভাবনা থেকে বেরিয়ে আসা দরকার।”

    মহুয়া আরও জানান, গত তিন বছরে ১১ লাখ ভারতীয় নাগরিক স্থায়ীভাবে বিদেশে চলে গেছেন। কেউ দুবাই, কেউ ইউরোপ, কেউ বা পর্তুগাল। “স্বপ্নের দেশ” ভারতের নাগরিকরাই আজ অন্যত্র ‘গোল্ডেন ভিসা’ নিতে লাখ লাখ ডলার খরচ করছেন, অথচ সরকার ধরে নিচ্ছে বাংলাদেশিরা নাকি দলে দলে ভারতে ঢুকছে।

    তিনি বলেন, “আপনারা সিএএ চালু করলেন, বললেন বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত। তাহলে কেন তারা বৈধভাবে আবেদন করছেন না? এখন পর্যন্ত দুই হাজারও মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেনি। এটা প্রমাণ করে এই আইন আসলে ভিত্তিহীন একটা ভয় বা ধারণার উপর দাঁড় করানো হয়েছে।”

    সীমান্ত সুরক্ষা নিয়ে সরকারের ব্যর্থতার কথাও সরাসরি তুলে ধরেন মহুয়া। তার প্রশ্ন— “২ লাখ কোটি রুপি বাজেট দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, তার কী হলো? যদি কেউ অনুপ্রবেশ করেও থাকে, সেটার দায় তো আপনারই। সীমান্তে নিরাপত্তা দেন, প্রযুক্তি বসান, আলো লাগান— তাহলেই তো বন্ধ হয়ে যাবে। কেবল বাংলাদেশিদের দোষ দিয়ে কী লাভ?”

    এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বার্তা দিলেন মহুয়া মৈত্র— রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে ভয় দেখানো বন্ধ হোক। বাস্তবতা হলো, আজকের বাংলাদেশ অনেক দিকেই ভারতের চেয়ে এগিয়ে আছে। তাই, অনুপ্রবেশ নয়, বরং আত্মসমালোচনার সময় এখন ভারতের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সহায়তা হারানোর আশঙ্কা ইসরায়েলের

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে ৭৭৫ স্কুল পুনর্গঠন করল ইরান

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানের অনুরোধে ইরানের যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.