Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Feb 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেইজিংয়ে বন্যায় এক বৃদ্ধাশ্রমেই প্রাণ হারিয়েছে ৩১
    আন্তর্জাতিক

    বেইজিংয়ে বন্যায় এক বৃদ্ধাশ্রমেই প্রাণ হারিয়েছে ৩১

    এফ. আর. ইমরানAugust 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমে অন্তত ৩১ জন বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন, ফলে সময়মতো সরে যেতে না পারায় তারা পানির স্রোতে প্রাণ হারান।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের মিয়ুন জেলার ওই নার্সিংহোমে বন্যার সময় পানির উচ্চতা বুকসমান হয়ে যাওয়ার পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, জরুরি সেবাকর্মীরা কোমরসমান পানির মধ্যে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

    চীনের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্যার সময় নার্সিংহোমটিতে ৭৭ জন বাসিন্দা ছিলেন, যাদের মধ্যে প্রায় ৪০ জন সেখানে আটকে পড়েন। পানির উচ্চতা তখন প্রায় ২ মিটার বা ৬ ফুটে পৌঁছায়।

    তাইশিটুন শহরে অবস্থিত এই নার্সিংহোম মূলত শারীরিকভাবে অক্ষম, নিম্নআয়ের এবং সামাজিক সহায়তা নির্ভর প্রবীণদের জন্য পরিচালিত হতো। কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন ধরে অঞ্চলটি ‘নিরাপদ’ বলে বিবেচিত হওয়ায় সেখানে সরে নেওয়ার বা বিশেষ প্রস্তুতির পরিকল্পনা ছিল না।

    এ বিষয়ে স্থানীয় এক কর্মকর্তা বলেন, “এই ঘটনা আমাদের জন্য একটি বেদনাদায়ক শিক্ষা ও সতর্কবার্তা। আমাদের জরুরি পরিকল্পনায় ঘাটতি ছিল এবং আমরা চরম আবহাওয়ার ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করিনি।”

    এদিকে, বেইজিংয়ে চলমান বন্যায় এখন পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। পাশের হেবেই প্রদেশে প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন এবং চেংদু শহরে মারা গেছেন ৮ জন। সেখানে এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

    চীনের বিভিন্ন অঞ্চলে এবারের গ্রীষ্মে চরম আবহাওয়ার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয় ব্যাপক বন্যা। যদিও বেইজিংয়ে গ্রীষ্মকালীন বন্যা নতুন নয়- ২০১২ সালের জুলাই মাসে মাত্র একদিনের ১৯০ মিলিমিটার বৃষ্টিতে ৭৯ জনের প্রাণহানি ঘটে- তবুও এবারের ক্ষয়ক্ষতি প্রশাসনিক প্রস্তুতির ঘাটতি তুলে ধরেছে বলে পর্যবেক্ষকদের মত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলের নৃশংসতার আঘাত কাটাতে বক্সিং প্রশিক্ষণে গাজার নারীরা

    February 12, 2026
    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও আলোচনা হবে না: ইরান

    February 12, 2026
    আন্তর্জাতিক

    রমজানের আগেই আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান

    February 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.