Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিজস্ব প্রযুক্তিতে রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
    আন্তর্জাতিক

    নিজস্ব প্রযুক্তিতে রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

    এফ. আর. ইমরানআগস্ট 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তান সফলভাবে অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) নিজস্ব প্রযুক্তিতে এই স্যাটেলাইটটি নির্মাণ করেছে।

    স্যাটেলাইট উৎক্ষেপণকে পাকিস্তানের মহাকাশ কর্মসূচির এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, নতুন এই স্যাটেলাইট পাকিস্তানের জাতীয় মহাকাশ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। এতে দেশের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

    এই রিমোট সেন্সিং স্যাটেলাইট নগর পরিকল্পনা, কৃষি উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে বড় ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সংশ্লিষ্ট প্রকল্প, পরিবেশ পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও সহায়তা করবে।

    স্যাটেলাইটটিতে উন্নতমানের ইমেজিং সিস্টেম এবং সেন্সর রয়েছে, যা বন্যা, ভূমিকম্প, ভূমিধস, হিমবাহ গলন এবং বন উজাড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম তথ্য প্রদান করতে পারবে। এ ধরনের পূর্বাভাস দেশের সম্পদ ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে কার্যকর সহায়তা দেবে।

    এছাড়া ভূস্থানিক মানচিত্র প্রণয়ন, অবকাঠামোগত পরিকল্পনা ও জাতীয় উন্নয়নমূলক প্রকল্পেও এই স্যাটেলাইটের তথ্যব্যবস্থা সহায়ক হবে।

    স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে এবং এটি পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তিতে নেতৃত্বের পথে এগিয়ে নেবে।

    তিনি আরও জানান, পাকিস্তান ২০২৬ সালে মহাকাশে একজন নভোচারী পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে এবং ২০৩৫ সালের মধ্যে চাঁদে পৌঁছানোর কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মুজতবা খামেনি কি আড়ালে নাকি ঘটেছে অন্য কিছু?

    আগস্ট 26, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে ৫০ শতাংশ পাল্টা শুল্ক কানাডার

    আগস্ট 26, 2026
    আন্তর্জাতিক

    ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    চট্টগ্রামে জশনে জুলুসে লাখো ভক্তের ঢল, উৎসবমুখর নগরী

    ধর্ম আগস্ট 26, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.