Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়ার হামলা
    আন্তর্জাতিক

    ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়ার হামলা

    হাসিব উজ জামানAugust 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়ার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে রাশিয়া বৃহস্পতিবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ১৪৫ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

    ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছে ছয় বছরের এক শিশু ও তার মা। আহতদের মধ্যে ১৪ জন শিশু রয়েছেন। হামলায় কিয়েভের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লক ধ্বংস হয়ে গিয়েছে, প্রবেশপথও বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার করতে এখনো কাজ চালাচ্ছেন।

    কিয়েভের মেয়র এই হামলাকে শহরে সবচেয়ে ভয়াবহ আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এক রাতেই রাশিয়া ৩০৯টি ড্রোন এবং ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ২০২২ সালের যুদ্ধ শুরুর পর থেকে একক হামলায় সর্বোচ্চ সংখ্যক। শহরের ২০টির বেশি এলাকায় বিস্ফোরণ ঘটেছে।

    চলতি মাসের শুরুর দিকে, প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৮ আগস্টের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে সময় বেঁধে দিয়েছিলেন। সময়সীমা পার হলে আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেন তিনি। কিন্তু রাশিয়া এই হুমকি উপেক্ষা করে সামরিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

    ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়নি।

    এ সময় রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিজেদের অগ্রগতি দাবি করেছে। তারা বলছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের কৌশলগত শহর চাসিভ ইয়ার এখন তাদের নিয়ন্ত্রণে। তবে ইউক্রেন সেনাবাহিনী এই দাবিকে খণ্ডন করেছে।

    বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের চাপ ও নিষেধাজ্ঞার হুমকি রাশিয়ার ওপর কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, যুদ্ধ থামার পরিবর্তে আরও ভয়াবহ আকার নিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

    February 14, 2026
    মতামত

    একের পর এক পরাজয় লুকোতে ট্রাম্পের তৎপরতা

    February 14, 2026
    আন্তর্জাতিক

    ইরানে সরকার পরিবর্তন হওয়াকেই ‘সমাধান’ মনে করছেন ট্রাম্প

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    ইরানের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

    আন্তর্জাতিক February 14, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.