Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভাইরাল ছবির পেছনে গাজার নির্মম সত্যটা কী?
    আন্তর্জাতিক

    ভাইরাল ছবির পেছনে গাজার নির্মম সত্যটা কী?

    এফ. আর. ইমরানআগস্ট 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: মিডল ইস্ট আই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একটি ছবি। একটি ক্ষীণদেহ শিশু। স্পষ্ট পাঁজর, মেরুদণ্ড ও কঙ্কালের ছাপ। মাত্র ১৮ মাস বয়সী মোহাম্মদ আল- মুতাওয়াকের এই ছবি গত সপ্তাহে ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে জন্ম দিয়েছে গভীর শোক ও ক্ষোভের।

    বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস থেকে শুরু করে আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যমই ছবিটি প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হতবাক প্রতিক্রিয়া জানায়।

    কিন্তু এই ছবি কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কও। ইসরায়েল ও এর কিছু পশ্চিমা মিত্র দাবি করেছে- “শিশুটি আগে থেকেই অসুস্থ ছিল”। সেই দাবি ভিত্তি করে গাজায় ‘ক্ষুধায় মৃত্যু’র ঘটনাকে ‘প্রোপাগান্ডা’ বলার চেষ্টা চলছে।

    আসলে কী হয়েছিল শিশু মোহাম্মদের সঙ্গে?

    মিডল ইস্ট আইয়ের প্রতিবেদকরা সরেজমিনে পৌঁছান গাজার পশ্চিমাঞ্চলে, একটি ধ্বংসস্তূপে বানানো অস্থায়ী তাঁবুতে- যেখানে মোহাম্মদ ও তাঁর মা হিদায়া বাস করছেন।

    “যুদ্ধ শুরু হওয়ার সময় আমি সাত মাসের অন্তঃসত্ত্বা,” বলেন হিদায়া।

    ২০২৩ সালের ডিসেম্বরে, যুদ্ধের সবচেয়ে ভয়ংকর পর্যায়ে জন্ম হয় মোহাম্মদের- যখন গাজার ওপর ইসরায়েলের ‘ক্ষুধা অভিযান’ও শুরু হয়েছিল।

    জন্মের সময় সামান্য অক্সিজেন ঘাটতির কারণে পেশিশক্তি দুর্বল ছিল, তবে চিকিৎসার পর শিশুটির উন্নতি হচ্ছিল। ২০২৫ সালের শুরুতে সে হামাগুড়ি দিতে, দাঁড়াতে এবং “আম্মা”, “আব্বা” বলতে শিখে গিয়েছিল।

    এরপর কী ঘটে?

    যুদ্ধ ও বাস্তুচ্যুতির দ্বিতীয় ঢেউয়ে জাবালিয়া শরণার্থী শিবির থেকে তাঁরা আবারও উৎখাত হন। শুরু হয় খাবারের চরম সংকট। হিদায়া নিজেই অপুষ্টিতে ভুগতে থাকেন, আর মোহাম্মদ বুকের দুধ পায় না।

    শুরু হয় দুধ ও ফর্মুলা সংগ্রামের ভয়ানক অধ্যায়। হিদায়ার স্বামী তখনো জীবিত ছিলেন, তিনিই খাবার জোগাড় করতেন। কিন্তু পরে এক ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।

    এরপর শিশুটির ওজন ৯ কেজি থেকে নেমে আসে ৬ কেজির নিচে। পেশিশক্তি, চলাফেরা, এমনকি মাথা ধরে রাখার ক্ষমতাও হারিয়ে ফেলে মোহাম্মদ। মুখ পর্যন্ত নাড়াতে পারে না।

    ‘শুধু খাবারই ওর চিকিৎসা’-

    হিদায়া শিশুটিকে একাধিক হাসপাতালে নেন। চিকিৎসকেরা জানান—

    “এই শিশুর চিকিৎসা এখন শুধু পুষ্টিকর খাবার। ওর দরকার দুধ, ডিম, পনির, সবজি ও ফল।”

    কিন্তু ফল তো দূরের কথা, সে কখনও ফল চেখেও দেখেনি। শুধু ক্ষুধা আর অনাহারের বাস্তবতায় বেড়ে ওঠা এক শিশু সে।

    হিদায়া বলেন,

    “আমি ওর বুকে কান রাখতাম, কোনো শব্দ পাই কি না। ও একেবারেই নড়ত না। প্রবল ডায়রিয়া হচ্ছিল।”

    চিকিৎসকেরা শিশুটিকে ‘সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন (SAM)’—অর্থাৎ চরম তীব্র অপুষ্টিতে আক্রান্ত হিসেবে চিহ্নিত করেন।

    ‘পলিথিন দিয়েই মুড়ে রাখি’-

    খাবার নয়, এমনকি ডায়াপারও নেই। ইসরায়েল গাজায় স্বাস্থ্যসামগ্রী ঢুকতে দিচ্ছে না। শেষমেশ হিদায়া দুইটি পলিথিন ব্যাগে মুড়িয়ে রাখেন মোহাম্মদকে।

    “ভাবুন, গরমের মধ্যে, তাঁবুর মতো এক জায়গায়, পলিথিনের ঘষা আর গরমের যন্ত্রণা একটা শিশুর ত্বকে কেমন হয়।”

    ইসরায়েলি দাবি বনাম বাস্তবতা-

    ইসরায়েলের দাবি—শিশুটি জন্ম থেকেই অসুস্থ ছিল- তথ্যভিত্তিক নয়। কারণ, হিদায়ার বর্ণনা এবং হাসপাতালের নথি অনুযায়ী- শিশুটি উন্নতির দিকে ছিল, একমাত্র খাবারের অভাবেই তার অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

    চিত্রটা কেবল মোহাম্মদের নয়—পুরো গাজার-

    জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে—

    • ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গাজায় প্রতিদিন গড়ে ১১২ শিশু চরম অপুষ্টিতে আক্রান্ত হয়েছে।
    • জুনে আক্রান্ত হয়েছে ৬,৫০০ শিশু।
    • জুলাইয়ের প্রথম দুই সপ্তাহেই আক্রান্ত হয়েছে আরও ৫,০০০ শিশু।

    সাম্প্রতিক তথ্য বলছে, গাজার ৩ লাখ ২০ হাজারের বেশি শিশু এখন হঠাৎ চরম অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

    ‘ক্ষুধাকে অস্ত্র বানিয়েছে দখলদার’-

    হিদায়া বলেন—

    “আমি জানি না- ও কোন দুনিয়ায় জন্মেছে। ন্যূনতমটুকু দিতে পারি না, যা অন্য জায়গায় মানুষ স্বাভাবিক বলে ধরে নেয়।” “দখলদার শক্তি আমাদের বিরুদ্ধে লড়ছে—ক্ষুধার মাধ্যমে।”

    ভাইরাল ছবিটি কেন এত শক্তিশালী?

    এই একটি ছবি বিশ্বকে মনে করিয়ে দিয়েছে- যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর শিকার হয় শিশু। রাজনৈতিক বিবৃতির বাইরে দাঁড়িয়ে মানুষের বিবেককে নাড়া দিয়েছে মোহাম্মদের ক্ষীণ শরীর। কারণ, এটি শুধু একটি শিশুর দুর্দশা নয় বরং এক জেনোসাইডের প্রতীক হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.