Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়ার তেল স্থাপনা ও ড্রোন ঘাঁটিতে বিস্ফোরণ
    আন্তর্জাতিক

    রাশিয়ার তেল স্থাপনা ও ড্রোন ঘাঁটিতে বিস্ফোরণ

    হাসিব উজ জামানUpdated:আগস্ট 3, 2025আগস্ট 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়ার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার ভেতরে বেশ কয়েকটি কৌশলগত স্থাপনায় পাল্টা আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। শনিবার (৩ আগস্ট) রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, ড্রোন ঘাঁটি ও সামরিক কারখানায় বিস্ফোরণের খবর সামনে আসে। এই হামলাগুলো যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পাল্টা সক্ষমতার এক নতুন দিক তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনীর একটি বিশেষ শাখা ‘ইউএসএফ’ জানায়, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরের রিয়াজান শহরের একটি বড় তেল শোধনাগারে সফলভাবে হামলা চালানো হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয় বলে দাবি তাদের।

    একইসঙ্গে ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্ত ঘেঁষা ভোরোনেজ অঞ্চলের আনানেফ্তেপ্রোদুক্ট নামের তেল সংরক্ষণ কেন্দ্রেও হামলার কথা জানায় ইউক্রেন। যদিও ঠিক কীভাবে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। তবে ইউএসএফ মূলত দূরপাল্লার ড্রোন হামলার জন্য পরিচিত, তাই ধারণা করা হচ্ছে—এই আক্রমণও ছিল ড্রোনভিত্তিক।

    অন্যদিকে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ আরও বিস্ফোরক দাবি করেছে। তারা জানিয়েছে, রাশিয়ার দক্ষিণে প্রিমোরস্কো-আখতারস্ক অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যেখান থেকে প্রায়ই ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ছোঁড়া হয়।

    এছাড়া, রাশিয়ার পেনজা অঞ্চলের একটি বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনকারী কারখানাতেও হামলার কথা জানিয়েছে এসবিইউ। এই কারখানা রুশ সামরিক-শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানা গেছে।

    ২০২২ সালের শুরুতে রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে, তখন এত দূরপাল্লার পাল্টা হামলা চালানোর সক্ষমতা ছিল না ইউক্রেনের। কিন্তু দুই বছরেরও কম সময়ে দেশটি আত্মঘাতী ড্রোন প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতি করেছে। এখন শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারছে ইউক্রেন।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শনিবার রাতভর তারা ইউক্রেনের ছোড়া ৩৩৮টি ড্রোনের মধ্যে সবগুলোই ভূপাতিত করেছে। অন্যদিকে, ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার ৫৩টি ড্রোন আক্রমণের মধ্যে অন্তত ৪৫টি তারা প্রতিহত করতে পেরেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.