Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা সীমান্তে সংঘর্ষে আহত ৪ ইসরায়েলি সেনা
    আন্তর্জাতিক

    গাজা সীমান্তে সংঘর্ষে আহত ৪ ইসরায়েলি সেনা

    হাসিব উজ জামানআগস্ট 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলি সেনা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজা আবারও এক ভয়াবহ দিনের সাক্ষী হলো। টানা বিমান হামলা, মর্টার শেল আর গোলাবর্ষণে কেঁপে উঠেছে পুরো উপত্যকা। রবিবার দিনভর গাজা শহরের বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন অন্তত ১১৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ৯০০ জন।

    অন্যদিকে, সীমান্তে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত চারজন ইসরায়েলি সেনা, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় দেশটির সামরিক বাহিনী।

    হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড দাবি করেছে, গাজার আল-তুফাহ্‌ এলাকার পূর্বদিকে ইসরায়েলি সেনাদের অবস্থানের দিকে তারা মর্টার শেল নিক্ষেপ করেছে। যদিও ইসরায়েলি বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে একের পর এক আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ‘হামাদ আবাসিক কমপ্লেক্স’ এবং আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশও।

    গাজার কেন্দ্রে আল-বুরেইজ শরণার্থী ক্যাম্পের পূর্বদিকে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এবং দেইর আল-বালাহ এলাকার বিমান হামলায় আরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার।

    গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে একটি আবাসিক ভবনে বিমান হামলায় মারা গেছেন এক নারী ও তার শিশু সন্তান। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আহতদের গাজা কেন্দ্রের আল-আওদা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, বিস্ফোরণের তীব্রতায় তারা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

    গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে। আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

    প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে এই সংখ্যা। শিশু, নারী, বৃদ্ধ—কেউই রক্ষা পাচ্ছে না এই বিধ্বংসী আগ্রাসন থেকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.