Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কলকাতার ‘মিনি বাংলাদেশ’ আজ ফাঁকা: ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি
    আন্তর্জাতিক

    কলকাতার ‘মিনি বাংলাদেশ’ আজ ফাঁকা: ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি

    হাসিব উজ জামানUpdated:আগস্ট 4, 2025আগস্ট 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কলকাতা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একসময় কলকাতার প্রাণবন্ত একটি অঞ্চল ছিল ‘মিনি বাংলাদেশ’। নিউ মার্কেটের পাশেই ফ্রি স্কুল স্ট্রিট আর মার্কুইস স্ট্রিট ঘেঁষে গড়ে ওঠা এই ছোট্ট এলাকাটি বাংলাদেশের পর্যটকদের ভরসার জায়গা ছিল। সস্তায় হোটেল, ওপার বাংলার ঘ্রাণমাখা খাবার, চিকিৎসার সুবিধা আর বিপণিবিতান—সব মিলিয়ে জমজমাট একটা পর্যটন কেন্দ্র।

    কিন্তু গত এক বছরে যেন বদলে গেছে সব।
    ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরই কলকাতার এই প্রিয় জায়গাটি হঠাৎ শূন্য হয়ে পড়ে। পর্যটকের আনাগোনা বন্ধ, রাস্তাঘাট শুনশান, দোকানপাট বন্ধ—সব মিলিয়ে এলাকা যেন হারিয়ে ফেলেছে নিজের চেনা রূপ।

    এখন এক বছর পর সেই ক্ষত আরও গভীর হয়েছে। ব্যবসায়ীদের হিসাব বলছে, শুধুমাত্র ‘মিনি বাংলাদেশ’ এলাকায় এক বছরে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা। তবে অনেকেই মনে করেন, আসল ক্ষতির অঙ্ক আরও অনেক বেশি।

    কলকাতার মারকুইস স্ট্রিট।

    ব্যবসা নেই, দোকান বন্ধ, কর্মী বেকার
    ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান জানান, প্রতিদিন গড়ে ৩ কোটি টাকার ব্যবসা হতো এই এলাকায়—হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ, চিকিৎসা আর পরিবহনের ওপর ভিত্তি করে। আর আশেপাশের নিউ মার্কেট ও বড়বাজারসহ পুরো অঞ্চলের ক্ষতি ধরলে সেটা পাঁচ হাজার কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে।

    প্রবীর বিশ্বাস, মার্কুইস স্ট্রিটের এক ট্রাভেল কোম্পানির ব্যবস্থাপক, জানালেন, “আগে একসঙ্গে চার-পাঁচটা বাস আসত। কোথাও গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়া যেত না। এখন অনেক দিন চলে যায়, একটা পর্যটকও আসে না।”

    রেস্তোরাঁ, হোমস্টে আর টাকার হাট এখন নিস্তব্ধ
    বাংলাদেশি টাকায় লেনদেন করা মানি এক্সচেঞ্জগুলোর এখন চেহারা মলিন।
    “আমরা বাংলাদেশি পর্যটকদের উপরই নির্ভরশীল ছিলাম। এখন প্রায় বন্ধ অবস্থায় আছি,” বললেন মারকুইস স্ট্রিট মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ ইন্তেজার।

    এলাকার ৪০ শতাংশ ছোট ও মাঝারি রেস্তোরাঁ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। যারা চালাচ্ছেন, তারাও হিমশিম খাচ্ছেন। ‘রাধুনি রেস্টুরেন্ট’-এর মালিক এনসি ভৌমিক জানালেন, “আগের তুলনায় ব্যবসা ২০ শতাংশে নেমে এসেছে। এই অবস্থায় চালানো কঠিন হয়ে পড়ছে।”

    প্রাণ গেছে স্বপ্নে বিনিয়োগ করা মানুষেরাও
    এই ধাক্কাটা যেন মহামারির পর দ্বিতীয় দফা বিপর্যয়।
    “করোনা কাটিয়ে উঠেই সবাই আশা করেছিল এবার ভালো হবে। অনেকেই লোন নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছে,” বললেন এক রেস্টুরেন্ট মালিকের ছোট ভাই। “আমার দাদার শরীর ভেঙে পড়েছে দুশ্চিন্তায়। প্রতিমাসে ১.৫ লাখ টাকা ইএমআই দিতে হচ্ছে, কিন্তু আয় বলতে গেলে নেই।”

    পর্যটন ঘিরে গড়ে ওঠা অনানুষ্ঠানিক অর্থনীতিও ভেঙে পড়েছে
    হোমস্টে, ঘরোয়া রান্নার খাবার, ট্যুর গাইড, গাড়ির ড্রাইভার, দোকান কর্মচারী—সবাই আজ নিঃস্ব। এলিয়ট রোডের বাসিন্দা ফারহান রাসুল বললেন, “করোনার পর গাড়ির চাহিদা বেড়েছিল। আমি দুইটা গাড়ি কিনে ফেলি। তখন বুকিং সামলানোই মুশকিল হতো। আর এখন মাসে ৫-৬টা বুকিং হয়, তাও লোকাল, যারা ঠিকমতো ভাড়াও দিতে চায় না।”

    বছরের পর বছর ধরে কলকাতার এই বিশেষ অংশে বাংলাদেশিদের উপস্থিতিই গড়ে তুলেছিল একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু রাজনৈতিক টানাপোড়েন, সীমান্তের কড়াকড়ি আর অস্থিরতার প্রভাব সেই অর্থনীতিকে চুরমার করে দিয়েছে।

    এখন প্রশ্ন একটাই—এই ‘মিনি বাংলাদেশ’ আবার কবে প্রাণ ফিরে পাবে?
    স্থানীয়দের চোখে এখনো একটু আশা, তবে তা খুবই ক্ষীণ। যারা এখনো টিকে আছেন, তারা প্রতিদিন শুধু একটা প্রার্থনা করছেন—“আবার যদি সেই দিনগুলো ফিরে আসে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বারবার: প্রধানমন্ত্রী

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ঢাকায় কাল বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.