Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা পুরোপুরি দখলে ইসরায়েলকে বাধা দেবেন না ট্রাম্প
    আন্তর্জাতিক

    গাজা পুরোপুরি দখলে ইসরায়েলকে বাধা দেবেন না ট্রাম্প

    এফ. আর. ইমরানআগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এবিসি নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনায় ইসরায়েল এগোলে যুক্তরাষ্ট্র এর পথে বাধা দেবে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত এই সিদ্ধান্তের পূর্ণ দায়িত্ব ইসরায়েলের ওপর ছেড়ে দিয়েছেন।

    মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গাজার মানুষের খাদ্যসংকট নিয়েই তিনি বেশি মনোযোগী। গাজা দখল করবে কি না, সে সিদ্ধান্ত ইসরায়েলের নিজস্ব বিষয়। তার ভাষায়, “বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের ওপর নির্ভর করছে।”

    ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আরও বেড়েছে। ইসরায়েল এখন পর্যন্ত গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকা সামরিক অঞ্চলে পরিণত করেছে, ফলে ফিলিস্তিনিরা গাদাগাদি করে ছোট জায়গায় বসবাসে বাধ্য হচ্ছেন। অবশিষ্ট এলাকায় নতুন সামরিক অভিযান হলে বেসামরিক দুর্ভোগ আরো বাড়তে পারে, বিশেষত যখন গাজার বাসিন্দারা প্রতিদিন বোমা হামলা ও তীব্র খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন।

    নেতানিয়াহুর দখল পরিকল্পনা নিয়ে গাজায় আটক বন্দিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। ধারণা করা হয়, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের কাছে এখনও কয়েকজন ইসরায়েলি বন্দি রয়েছেন।

    জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ ইয়েনচা নিরাপত্তা পরিষদে বলেন, গাজা পুরোপুরি দখলের চেষ্টা “বিপর্যয়কর পরিণতি” ডেকে আনতে পারে। তার মতে, আন্তর্জাতিক আইন স্পষ্ট- গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং সেভাবেই থাকতে হবে।

    ২০০৫ সালে সেনা ও বসতি প্রত্যাহারের পরও ইসরায়েল গাজার আকাশপথ, পানিসীমা ও প্রবেশপথ নিয়ন্ত্রণ করায় একে ‘কার্যত দখলাধীন’ হিসেবেই দেখা হয়। ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর কট্টর উগ্রডানপন্থি ইসরায়েলি নেতারা আবারও গাজায় সেনা মোতায়েন ও বসতি গড়ার আহ্বান জানিয়ে আসছেন। নেতানিয়াহুও একাধিকবার বলেছেন, গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে ফেলা হবে, যা আন্তর্জাতিক মহলে জাতিগত নির্মূল হিসেবে সমালোচিত হয়েছে।

    এমন পরিকল্পনায় এর আগেও সায় দিয়েছেন ট্রাম্প। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রস্তাব করেছিলেন, গাজা ফাঁকা করে সেখানে “মধ্যপ্রাচ্যের রিভিয়েরা” গড়ে তোলা যেতে পারে।

    মঙ্গলবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র গাজায় ৬ কোটি ডলার মানবিক সহায়তা দিয়েছে, যার মধ্যে ৩ কোটি ডলার জিএইচএফকে দেওয়া হয়েছে। তিনি বলেন, “গাজার মানুষ এখন খাদ্যের ক্ষেত্রে ভয়াবহ অবস্থায় আছে। ইসরায়েল এই খাবার বিতরণে সহায়তা করবে বলে আশা করি এবং আরব দেশগুলোকেও তহবিল ও বিতরণে যুক্ত হওয়া উচিত।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.