Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় সহায়তা প্রত্যাশীদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৮৩
    আন্তর্জাতিক

    গাজায় সহায়তা প্রত্যাশীদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৮৩

    এফ. আর. ইমরানআগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায় নিহতদের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরো অন্তত ৮৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। নিহতদের মধ্যে ৮ জন শিশুসহ অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারানোদের সংখ্যাও রয়েছে।

    সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে ৫৮ জনই ছিলেন খাদ্য সহায়তার আশায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রের পথে। তারা বিতরণস্থলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান।

    গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি বলেন, “জিএইচএফ মে মাসে কার্যক্রম শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই একই ঘটনা ঘটছে- মানুষ খাবারের আশায় কেন্দ্রে যাচ্ছেন, আর ইসরায়েলি বাহিনী গুলি চালাচ্ছে।”

    উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে সহায়তা কেন্দ্র থেকে আল-শিফা হাসপাতালে নেওয়া আহতদের অনেকের শরীরে মাথা, গলা ও বুকে গুলির চিহ্ন রয়েছে, যা চিকিৎসকদের জন্য জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা জিএইচএফ-এর কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, সংস্থাটি পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি গুলিতে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ১,৫৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    স্বাস্থ্য কর্মকর্তা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, গাজায় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করছে। ৭৫ বছর বয়সী সালিম আসফুর জানান, “আমি কয়েক মাস ধরে শুধু রুটি আর পানি খেয়ে বেঁচে আছি। আমার ওজন ৮০ কেজি থেকে ৪০ কেজিতে নেমে গেছে। হাঁটতে পারি না, ছেলে বাথরুমে নিতে সাহায্য করে।”

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরো ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে ১৮৮ জনের, এর মধ্যে ৯৪ জন শিশু।

    জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, সোমবার গাজায় মাত্র ৯৫টি সহায়তাবাহী ট্রাক প্রবেশ করেছে, যেখানে দৈনিক কমপক্ষে ৬০০ ট্রাক প্রয়োজন। বর্তমানে প্রতিদিন গড়ে ৮৫টি ট্রাক প্রবেশ করছে, যা প্রয়োজনের তুলনায় অতি স্বল্প।

    গাজার সরকারি মিডিয়া অফিস আবারো সতর্ক করে বলেছে, সেখানে মানবিক বিপর্যয় চরমে পৌঁছাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, সীমিত সহায়তার বড় অংশই “ইসরায়েলি বাহিনীর সৃষ্ট নিরাপত্তা বিশৃঙ্খলার সুযোগে লুট হয়ে যাচ্ছে”- যা পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ বাড়ানোর অংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.