Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ২৫
    আন্তর্জাতিক

    গাজায় ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ২৫

    এফ. আর. ইমরানআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের ওপর একটি ট্রাক উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বহু মানুষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর চাপের মুখে ট্রাকটি একটি অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ রাস্তায় প্রবেশ করতে বাধ্য হয় এবং সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

    এই ঘটনার পাশাপাশি ৬ আগস্ট, বুধবার গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ২৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে ৭ আগস্ট (বৃহস্পতিবার) এসব তথ্য প্রকাশ করা হয়।

    দক্ষিণ গাজার রাফাহ এলাকার পশ্চিম অংশে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে অপেক্ষমাণ অবস্থায় পাঁচজন ফিলিস্তিনি ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি চিকিৎসা সূত্র। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এক পরিবারের ওপর বিমান হামলায় প্রাণ গেছে পাঁচজনের এবং আহত হয়েছে অন্তত ২০ জন।

    একই দিনে গাজার শহরের একটি ত্রাণ শিবিরে ড্রোন হামলায় নিহত হয়েছে ছয় মাস বয়সী এক শিশু। একই সঙ্গে শহরের দুটি বাড়িতে চালানো হামলায় নিহত হয়েছেন আরো আটজন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

    এছাড়া দেইর আল-বালাহ অঞ্চলে এক আশ্রয়শিবিরে গুলিবর্ষণে নিহত হয়েছেন পাঁচজন।

    গাজা দীর্ঘ ১৮ বছর ধরে অবরোধের মুখে রয়েছে। চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল সব প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। এতে ২৪ লাখ মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে।

    গাজা সরকার জানায়, ২৭ জুলাই থেকে এখন পর্যন্ত মাত্র ৮৪৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যেখানে দৈনিক প্রয়োজন প্রায় ৬ হাজার ট্রাকের। এই বিপর্যয়ের প্রেক্ষাপটে মানবিক সহায়তার অভাব ভয়াবহ রূপ নিয়েছে।

    ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ২৭ মে থেকে শুরু করে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র-সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১ হাজার ৫৬৮ জন নিহত এবং ১১ হাজার ২৩০ জন আহত হয়েছেন।

    গাজা প্রশাসনের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে জনগণকে নিরাপত্তাহীন ও বিপজ্জনক রাস্তায় ত্রাণ নিতে বাধ্য করছে, যেখানে ভিড় করে অপেক্ষা করছেন দুর্ভিক্ষে আক্রান্ত মানুষ। তারা ইসরায়েলি সেনাবাহিনীকে “ক্ষুধা ও বিশৃঙ্খলা তৈরির নীতির” জন্য দায়ী করছে।

    অনেকেই ইসরায়েলের তৈরি ত্রাণ বিতরণ ব্যবস্থাকে আখ্যা দিচ্ছেন “ক্ষুধার্ত মানুষের জন্য মৃত্যুকূপ” হিসেবে।

    ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। এই যুদ্ধ পুরো গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং অঞ্চলটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.