Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাশ্মির নিয়ে লেখা অরুন্ধতী রায়ের বইসহ ২৫টি বই নিষিদ্ধ
    আন্তর্জাতিক

    কাশ্মির নিয়ে লেখা অরুন্ধতী রায়ের বইসহ ২৫টি বই নিষিদ্ধ

    এফ. আর. ইমরানআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাশ্মির বিষয়ে লেখালেখির ওপর আরো কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। এবার দেশটির কেন্দ্রীয় সরকার এক আদেশে কাশ্মির নিয়ে লেখা ২৫টি বই নিষিদ্ধ করেছে। এই তালিকায় রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক অরুন্ধতী রায়ের লেখা ‘আজাদি’ বইটিও।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, দিল্লির নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মির প্রশাসনের স্বরাষ্ট্র দপ্তর বুধবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে। তাদের দাবি, বইগুলোতে ‘সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করা হয়েছে’ এবং এসব রচনা ‘ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদকে উসকে দেয়’।

    নিষিদ্ধ হওয়া বইগুলোর মধ্যে রয়েছে- এজি নূরানির The Kashmir Dispute 1947–2012, ভিক্টোরিয়া স্কোফিল্ডের Kashmir in Conflict, ক্রিস্টোফার স্নেডেনের Independent Kashmir এবং হাফসা কানজোয়ালের Colonizing Kashmir: State-Building under Indian Occupation। তালিকায় আরো রয়েছে সুমন্ত্র বোস, অনুরাধা ভাসিন, রাধিকা গুপ্তা, এসার বতুল, আথার জিয়া, পঙ্কজ মিশ্র, হ্যালি ডুশিনস্কি, মোনা ভান, পিয়ত্র বালসেরোভিচ ও আগনিস্জকা কুশেভস্কার বই।

    ভারতীয় প্রশাসনের ভাষ্য, এসব বই ‘অভিযোগ ও ভুক্তভোগী সংস্কৃতির চিত্র তুলে ধরে, সন্ত্রাসীদের নায়ক বানায়, ইতিহাস বিকৃত করে এবং সেনাবাহিনীকে হেয় করে- যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ’। ২০২৩ সালের নাগরিক সুরক্ষা সংহিতা আইনের ৯৮ নম্বর ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    এই পদক্ষেপ নিয়ে লেখক ও গবেষকদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। হাফসা কানজোয়াল বলেন, “যারা কাশ্মির বিষয়ে গবেষণা করেছেন, তাদের কাছে এটা অপ্রত্যাশিত নয়। ভারত বরাবরই তথ্য ও মতপ্রকাশ নিয়ন্ত্রণের চেষ্টা করে এসেছে, সেটা কাশ্মিরবাসীর কাছেই হোক কিংবা আন্তর্জাতিক পর্যায়ে।”

    অনুরাধা ভাসিন, যিনি The Untold Story of Kashmir after Article 370 বইয়ের লেখক, সরকারি দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, “সব বই-ই গবেষণালব্ধ। এর একটিও সন্ত্রাসবাদকে মহিমান্বিত করে না। সরকারের প্রচারিত আখ্যানের বাইরে গেলেই যদি সেটি রাষ্ট্রের চোখে শত্রু হয়, তাহলে সে রাষ্ট্রের অবস্থানই প্রশ্নবিদ্ধ।”

    এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতেও ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরে অভিযান চালিয়ে একাধিক বই বাজেয়াপ্ত করে। শ্রীনগরের বইয়ের দোকানগুলো থেকে অন্তত ৬৬৮টি বই জব্দ করা হয়, যেগুলোর বড় অংশই ইসলামি চিন্তাবিদ আবুল আ’লা মওদুদীর লেখা।

    বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ কাশ্মিরের ইতিহাস, মানবাধিকার লঙ্ঘন এবং বিকল্প রাজনৈতিক বয়ান দমন করারই অংশ। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে ১৯৮৯ সালে শুরু হওয়া সশস্ত্র প্রতিরোধ আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক ও মানবিক বাস্তবতা তুলে ধরা যেসব লেখকের কাজ- তাদের মুখ বন্ধ করতেই এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

    উল্লেখ্য, কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ কয়েক দশক ধরে চলছে। উভয় দেশই পুরো কাশ্মির নিজেদের অংশ হিসেবে দাবি করলেও বাস্তবে তারা আলাদা আলাদা অংশ নিয়ন্ত্রণ করে। ভারত বিদ্রোহীদের পাকিস্তানের মদদপুষ্ট বলে দাবি করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে আসছে। বিপরীতে কাশ্মিরিরা নিজেদের আন্দোলনকে বৈধ স্বাধীনতার সংগ্রাম বলে মনে করে।

    এই সংঘাতে এখন পর্যন্ত বেসামরিক নাগরিক, যোদ্ধা ও সেনাসদস্য মিলিয়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ একাধিকবার সেখানে গণভোটের আহ্বান জানালেও তা আজও বাস্তবায়ন হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.