Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়ার ল্যাবে ইরানি পরমাণু বিজ্ঞানীদের সফর ফাঁস
    আন্তর্জাতিক

    রাশিয়ার ল্যাবে ইরানি পরমাণু বিজ্ঞানীদের সফর ফাঁস

    এফ. আর. ইমরানUpdated:আগস্ট 7, 2025আগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়ার মিসাইল। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার একটি গবেষণাগারে গোপনে সফর করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীদের একটি প্রতিনিধিদল- যার সদস্যরা নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে সম্পৃক্ত। ২০২৪ সালের আগস্টে এই সফর অনুষ্ঠিত হয় বলে জানায় ফিন্যান্সিয়াল টাইমস। তাদের গোপন সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। পরে প্রতিবেদনটি প্রকাশ করে ইরান ইন্টারন্যাশনাল।

    প্রতিবেদন অনুযায়ী, সফরকারী ইরানি দলের নেতৃত্বে ছিলেন ৪৩ বছর বয়সী পারমাণবিক পদার্থবিদ আলি কালভান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্ট ব্যবহার করে মস্কোতে প্রবেশ করেন। তার সাথে ছিলেন আরো চারজন। সফরের সময় কালভান্দ দাবি করেন, তারা একটি বেসরকারি পরামর্শদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন।

    কিন্তু পশ্চিমা কর্মকর্তারা এখন বলছেন, এই প্রতিনিধিদলে ছিলেন একজন সামরিক কাউন্টার-ইন্টেলিজেন্স কর্মকর্তা এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা (এসপিএনডি)-এর সাথে সংশ্লিষ্ট সদস্যরা। যুক্তরাষ্ট্র এই সংস্থাকে ইরানের ২০০৪ সালের পূর্ববর্তী পরমাণু অস্ত্র কর্মসূচির উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছে এবং ইতোমধ্যেই সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    অন্যদিকে, ইরান বহুদিন ধরেই পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করে আসছে এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কার্যক্রম পরিচালনার দাবি করে আসছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত মাসে বলেন, পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুদ্ধ বাধাতে চায়, অথচ ধর্মীয় বিশ্বাস থেকেই ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী।

    তবে এর বিপরীতে, ইরান ইন্টারন্যাশনালের মতে, ইরানের তিনটি আলাদা সূত্র নিশ্চিত করেছে যে, ইসলামিক প্রজাতন্ত্র এসপিএনডিকে পুনর্গঠনের মাধ্যমে একটি গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি গড়ে তুলছে।

    ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, সফরকালে ইরানি প্রতিনিধিদল রাশিয়ার বেশ কয়েকটি সংস্থা পরিদর্শন করে, যারা দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি, যেমন: ইলেকট্রন অ্যাক্সিলারেটর, ক্লিস্ট্রন এবং পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনের জন্য ব্যবহৃত উপাদান উৎপাদন করে।

    প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন নিউট্রন জেনারেটর ও বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরা, যারা এই প্রযুক্তি বেসামরিক ও সামরিক ক্ষেত্রে ব্যবহারযোগ্য। এছাড়া দলের সঙ্গে ছিলেন এসপিএনডি’র হয়ে কাজ করা একটি নিষিদ্ধ কোম্পানির সাবেক প্রধান, যিনি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

    এ ঘটনাকে কেন্দ্র করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো আবারো উদ্বেগ প্রকাশ করছে। যদিও ইরান বারবার বলছে, তারা শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.