Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পশ্চিম তীরকে ‘জুড ও সামারিয়া’ ডাকতে চান মাইক জনসন
    আন্তর্জাতিক

    পশ্চিম তীরকে ‘জুড ও সামারিয়া’ ডাকতে চান মাইক জনসন

    সিভি ডেস্কUpdated:আগস্ট 8, 2025আগস্ট 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ‘জুড ও সামারিয়া’ নামে ডাকতে চান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার মাইক জনসন। সোমবার (৪ আগস্ট) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম তীরের শিলোহ শহরে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

    এর আগে ইসরায়েলের আরিয়েল শহরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তারা ও মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠকেও তিনি একই অবস্থান জানান। জনসনের ভাষায়, যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ে ‘ওয়েস্ট ব্যাংক’ শব্দের ব্যবহার বন্ধ করতে তিনি উদ্যোগ নেবেন এবং এর পরিবর্তে ‘জুড ও সামারিয়া’ নাম চালু করতে কাজ করবেন।

    এই সফরের পেছনে বড় ভূমিকা রেখেছে ইসরায়েলের ডানপন্থী বসতিপন্থী সংগঠন ইয়েশা কাউন্সিল। দীর্ঘদিন ধরে তারা পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রচার চালিয়ে আসছে। কয়েক সপ্তাহ আগে সংগঠনটি ‘জুড, সামারিয়া ও জর্দান উপত্যকা’কে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করে একটি প্রস্তাব পাস করে।

    তবে আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিম তীরকে অধিকৃত এলাকা হিসেবে স্বীকৃতি দেয়। তাই ‘জুড ও সামারিয়া’ নামকরণকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করছেন।

    ‘জুড ও সামারিয়া’ শব্দ দুটি এসেছে বাইবেল থেকে। এটি জর্ডান নদীর পশ্চিমে বিস্তৃত একটি প্রাচীন অঞ্চল।

    ১৯৪৮ সালের আরব-ইসরায়েলি যুদ্ধ শেষে ইসরায়েল ও জর্ডানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তখন ইসরায়েল সরকার এই এলাকা ‘পশ্চিম তীর’ নামে পরিচিত করে। যুদ্ধের আগে এটি ছিল আরব শাসনের অধীনে। পরে জর্ডান ভূখণ্ডটি অধিগ্রহণ করলে, জর্ডান নদীর পূর্ব তীর থেকে আলাদা করার জন্য ‘পশ্চিম তীর’ নামকরণ করা হয়।

    ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নেয় এবং সামরিক প্রশাসন গঠন করে—যা আজও চলছে। ওই বছরের ডিসেম্বরে এক সামরিক আদেশে প্রথমবার ‘জুড ও সামারিয়া’ নাম ব্যবহার হয়। এটি মূলত ইহুদি ঐতিহাসিক দাবির প্রতিফলন এবং ইসরায়েলের ডানপন্থী রাজনীতির সঙ্গে জড়িত।

    অন্যদিকে ‘পশ্চিম তীর’ নামটি আন্তর্জাতিক চুক্তি—যেমন ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থার (PLO) মধ্যে স্বাক্ষরিত অসলো চুক্তি—সহ বিশ্বব্যাপী স্বীকৃত।

    বাইবেল অনুসারে, জুড ফিলিস্তিনের দক্ষিণ অংশ। এখান থেকেই ইহুদি ইতিহাসের সূচনা। জুডিয়ান পাহাড়ি অঞ্চল রামাল্লা থেকে বেরশেবা পর্যন্ত বিস্তৃত। এর মধ্যেই রয়েছে জেরুজালেম, বেথলেহেম ও হেব্রন।
    ‘জুড’ নামটি এসেছে প্রাচীন ইসরায়েলি গোত্র যিহূদা থেকে। তারা খ্রিস্টপূর্ব দশম শতাব্দীর আগে এই অঞ্চলে বসতি স্থাপন করে। যিহূদা গোত্রের দাউদ ইসরায়েলের রাজা হওয়ার পর জুড ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে।

    পরে জুডিয়া দক্ষিণ রাজ্য এবং সামারিয়া উত্তর রাজ্যে বিভক্ত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ব্যাবিলনীয়রা জুডিয়া দখল করে এবং ইহুদিদের নির্বাসনে পাঠায়। অর্ধ শতাব্দী পর তারা ফিরে এলেও দীর্ঘদিন বিদেশি শাসনের অধীনে থাকে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে ম্যাকাবিরা রাজ্য পুনরুদ্ধার করে।

    খ্রিস্টপূর্ব ৬৩ সালে রোমানরা অঞ্চলটি দখল করে। তখন লাতিন ও গ্রিক ভাষায় নাম হয় জুডিয়া, যা পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে ‘জুড’ নামে পরিচিত হয়।

    প্রাচীন সামারিয়া জুড ও গ্যালিলির মধ্যবর্তী অঞ্চল, যা বর্তমানে পশ্চিম তীরের উত্তরে ও আধুনিক ইসরায়েলের উত্তরাংশে অবস্থিত। এর ভূখণ্ডে রয়েছে কারমেল, গিলবোয়া, এবাল, গেরিজিম পাহাড় ও নাবলুস শহর।

    দীর্ঘ সময় এটি রাজনৈতিক ও বাণিজ্যিক রাজধানী ছিল। পরে নব্য-অ্যাসিরীয় সাম্রাজ্য দখল করলে সামারিয়া দুই রাজ্যে বিভক্ত হয়।
    এরপর কয়েক শতাব্দী ধরে অ্যাসিরীয় ও ব্যাবিলনীয় শাসন চলে। এই সময়ে সামারিয়ায় সামারিয়ানিজম এবং জুডিয়ায় ইহুদি ধর্ম আলাদা পরিচয় গড়ে তোলে। পরবর্তীতে অঞ্চলটি আচেমেনীয় ও হেলেনিস্টিক শাসনের অধীনে আসে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.