Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা দখলে নেতানিয়াহুর পরিকল্পনা মন্ত্রিসভায় অনুমোদন
    আন্তর্জাতিক

    গাজা দখলে নেতানিয়াহুর পরিকল্পনা মন্ত্রিসভায় অনুমোদন

    এফ. আর. ইমরানUpdated:আগস্ট 8, 2025আগস্ট 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল সরকার গাজা শহর দখলে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবিত এ পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য প্রথম প্রকাশ করে। এরপর আল জাজিরা শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে।

    পরিকল্পনার আওতায় ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরের নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

    অ্যাক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহরের সকল ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরপর হামাস যোদ্ধাদের ঘিরে ফেলে স্থল অভিযানের মাধ্যমে শহর দখলের উদ্যোগ নেওয়া হবে।

    আল জাজিরা-র ওয়াশিংটন প্রতিনিধি শিহাব রাটটানসি বলেন, গাজা শহর দখলের বিষয়টি গত কয়েকদিন ধরেই স্পষ্ট হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পরিকল্পনাকে কার্যত সমর্থন দিয়েছেন।

    এর আগে এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “আমরা গাজার পূর্ণ নিয়ন্ত্রণ চাই, তবে সরকার গঠন করতে চাই না। নিরাপত্তা নিশ্চিত করে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চাই।” এই মন্তব্যের পরপরই গাজা দখলের পরিকল্পনার বাস্তবায়নের ইঙ্গিত মিলতে শুরু করে।

    ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত সপ্তাহেই গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সোমবার চ্যানেল ১২ জানায়, “গাজা দখলের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে”- এ তথ্য দিয়েছেন নেতানিয়াহুর কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

    ইসরায়েলের এ সিদ্ধান্ত এমন সময় এলো, যখন একদিকে গাজার পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও এই সম্ভাব্য অভিযান নিয়ে উদ্বেগ বাড়ছে। গাজা শহরের লাখো বাসিন্দার জন্য এই পদক্ষেপ আরো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.