মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জুন মাসে অনুষ্ঠিত হওয়া একটি বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মুখোমুখি হওয়ার ভয় দেখিয়ে যোগ দেননি। ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নয়াদিল্লির সূত্রের বরাতে জানা যায়, মোদি উদ্বিগ্ন ছিলেন ট্রাম্প তাদের উভয়েরই একই সময়ে হোয়াইট হাউসে একসাথে বসার ব্যবস্থা করতে পারেন, যা ভারতের জন্য অস্বস্তিকর হতে পারে। ভারত আশা করেছিল, ট্রাম্প বেসামরিক পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, যা তাদের কাছে স্বস্তিদায়ক হত। কিন্তু পাকিস্তানি সেনাপ্রধানকে উচ্চ আতিথেয়তা প্রদর্শন করায় ভারত তা একটি বড় ধাক্কা হিসেবে দেখেছে।
মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে এই ঘটনা সামনে এসেছে। যদিও ট্রাম্প পারমাণবিক সংঘাত রোধের কৃতিত্ব দাবি করেন, ভারত তা প্রত্যাখ্যান করে বলে মোদি-ট্রাম্পের মধ্যে উত্তেজনা বাড়ে। মোদি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি দুই দেশের সরাসরি সমঝোতায় হয়েছে।
জুনে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মোদি বলেছিলেন, ভারতের বোমাবর্ষণের পর পাকিস্তান সরাসরি যুদ্ধবিরতি আলোচনা করেছে এবং তিনি মধ্যস্থতা গ্রহণ করেন না। সেই ফোনালাপের পর ট্রাম্প পাকিস্তানি সেনাপ্রধানের জন্য হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করায় মোদি কানাডা থেকে ফেরার পথে ওয়াশিংটনে থামার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।
এই ঘটনার পর দুই দেশের সম্পর্ক তীব্র সংকটে পড়ে। ট্রাম্প ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করে ৫০% শুল্ক আরোপের হুমকি দেন এবং শেষ পর্যন্ত তা কার্যকর করেন। এরপর থেকে মোদি ও ট্রাম্পের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি।
একই সময় ফিল্ড মার্শাল আসিম মুনির দুই মাসের মধ্যে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন। তিনি মার্কিন কেন্দ্রীয় কমান্ড প্রধানের অবসর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

