Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনে অবৈধ এআই চিপ সরবরাহ বন্ধে মার্কিন নজরদারি
    আন্তর্জাতিক

    চীনে অবৈধ এআই চিপ সরবরাহ বন্ধে মার্কিন নজরদারি

    এফ. আর. ইমরানআগস্ট 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কম্পিউটারের সার্কিট বোর্ডে সেমিকন্ডাক্টর চিপ। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রয়টার্স এক্সক্লুসিভ—

    চীনে উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ অবৈধভাবে পৌঁছানো রোধে যুক্তরাষ্ট্র নির্বাচিত কিছু চালানে গোপন লোকেশন ট্র্যাকিং ডিভাইস স্থাপন করছে বলে সরাসরি অবগত দুটি সূত্র জানিয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য রপ্তানি-নিষিদ্ধ প্রযুক্তি চোরাচালান শনাক্ত করা, তবে এটি সব চালানে প্রযোজ্য নয়- শুধুমাত্র যেগুলো তদন্তের আওতায় রয়েছে, সেগুলোর ক্ষেত্রেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সূত্রগুলো জানায়, ট্র্যাকারগুলো সাধারণত চালানের প্যাকেজিংয়ের ভেতরে লুকিয়ে রাখা হয় এবং কখনো কখনো সেগুলো সরাসরি সার্ভারের ভেতরেও বসানো হয়। ডেল ও সুপার মাইক্রো সার্ভারের কিছু চালানে এ ধরনের ডিভাইস বসানো হয়েছে বলে এআই সার্ভার সরবরাহ শৃঙ্খলের অন্তত পাঁচজন সংশ্লিষ্ট ব্যক্তি নিশ্চিত করেছেন। এসব সার্ভারে এনভিডিয়া ও এএমডি-র তৈরি উন্নতমানের চিপ ব্যবহার হয়।

    ২০২৪ সালের একটি ঘটনায় দেখা যায়, ডেলের একটি সার্ভার চালানে বড় আকারের ট্র্যাকার ছিল শিপিং বক্সে এবং ছোট আকারের ট্র্যাকার প্যাকেজিং ও সার্ভারের ভেতরে স্থাপন করা হয়েছিল। এক সরবরাহকারী দাবি করেছেন, অন্য কিছু চিপ বিক্রেতা এসব ট্র্যাকার সরিয়ে ফেলার ছবি ও ভিডিও ভাগ করেছেন।

    মার্কিন বাণিজ্য বিভাগের ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি ব্যুরো, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং এফবিআই প্রায়শই এ ধরনের তদন্তে যুক্ত থাকে। তবে সংস্থাগুলো ট্র্যাকার বসানো সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডেল, এনভিডিয়া ও সুপার মাইক্রোও মন্তব্য থেকে বিরত থেকেছে। শুধু ডেল জানিয়েছে, তারা এমন কোনো সরকারি উদ্যোগ সম্পর্কে অবগত নয়।

    যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রপ্তানি-নিয়ন্ত্রিত পণ্যে, যেমন বিমানযন্ত্রাংশে, ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে সেমিকন্ডাক্টর চোরাচালান ঠেকাতেও এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। ২০২২ সাল থেকে এনভিডিয়া, এএমডি এবং অন্যান্য নির্মাতাদের উন্নত চিপ চীনে বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র বলেছে, এই পদক্ষেপের উদ্দেশ্য চীনের সামরিক আধুনিকীকরণ রোধ এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দুর্বল করা।

    সম্প্রতি হোয়াইট হাউস ও কংগ্রেস প্রস্তাব করেছে, মার্কিন চিপ নির্মাতাদের তৈরি প্রতিটি চিপে লোকেশন ভেরিফিকেশন প্রযুক্তি সংযুক্ত করা বাধ্যতামূলক করতে, যাতে সেগুলো নিষিদ্ধ দেশে বিক্রি হতে না পারে। চীন এ প্রস্তাবের কড়া সমালোচনা করে বলেছে, এটি তাদের প্রযুক্তিগত উত্থান দমনের একটি প্রচেষ্টা।

    মার্কিন বিচার বিভাগের এক মামলায় দুই চীনা নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে কয়েক কোটি ডলারের এআই চিপ চীনে পাঠানোর অভিযোগ আনা হয়েছে। মামলার নথি অনুসারে, অভিযুক্তদের একজন তার সহযোগীকে চালানে ট্র্যাকার রয়েছে কি না তা সতর্কভাবে পরীক্ষা করার পরামর্শ দেন এবং এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনকে নিয়ে কটূক্তি করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.