Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » করাচিতে স্বাধীনতা দিবস উদ্‌যাপনকালে গুলিতে নিহত ৩
    আন্তর্জাতিক

    করাচিতে স্বাধীনতা দিবস উদ্‌যাপনকালে গুলিতে নিহত ৩

    এফ. আর. ইমরানআগস্ট 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের করাচিতে আকাশে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক বয়স্ক ব্যক্তি এবং আট বছরের এক শিশু। উদ্ধারকারী কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

    শহরজুড়ে একইভাবে উদ্‌যাপনের ঘটনায় অন্তত ৬৪ জন আহত হয়েছেন। করাচির আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়, আর কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হন।

    পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদসহ বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ বিভিন্ন এলাকা থেকে ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

    আজ পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হচ্ছে। কর্তৃপক্ষ এ ধরনের ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছে এবং নিরাপদ উপায়ে উদ্‌যাপনের আহ্বান জানিয়েছে।

    পুলিশ জানিয়েছে, হতাহতের ঘটনায় তদন্ত চলছে। ফাঁকা গুলি ছোড়ায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগের বছর একইভাবে স্বাধীনতা দিবসে করাচিতে অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন, আর তার আগের বছর আহত হয়েছিলেন ৮০ জন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.