Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০০ কোটি ডলারের মানহানির মামলার হুমকি দিলেন মেলানিয়া ট্রাম্প
    আইন আদালত

    ১০০ কোটি ডলারের মানহানির মামলার হুমকি দিলেন মেলানিয়া ট্রাম্প

    হাসিব উজ জামানআগস্ট 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মানহানির মামলা হুমকি দিয়েছেন। অভিযোগটি উঠেছে হান্টারের এক সাক্ষাৎকারে, যেখানে তিনি দাবি করেছেন, ট্রাম্প ও মেলানিয়ার প্রথম পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে।

    মেলানিয়া ও তার আইনজীবীরা এই মন্তব্যকে মিথ্যা, মানহানিকর এবং উসকানিমূলক বলে উল্লেখ করেছেন। আইনজীবীরা হান্টারকে আইনি নোটিশ পাঠিয়ে বলেছেন, বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা না চাইলে ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণের মামলা করা হবে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হান্টারের বক্তব্যের উৎস হয়েছে মাইকেল ওলফের লেখা ট্রাম্পবিষয়ক সমালোচনামূলক জীবনীগ্রন্থ, যেখানে একই ধরনের দাবি করা হয়েছিল। মেলানিয়ার আইনজীবী জানান, হান্টারের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ফার্স্ট লেডির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

    মেলানিয়ার সহকারী নিক ক্লেমেন্স বিবিসিকে বলেছেন, “ফার্স্ট লেডির আইনজীবীরা যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা নিশ্চিত করতে কাজ করছেন।”

    ২০১৬ সালে হার্পারস বাজারে প্রকাশিত এক প্রোফাইলে মেলানিয়া জানান, ১৯৯৮ সালের নভেম্বরে একটি মডেলিং এজেন্সির পার্টিতে ট্রাম্পের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ঘটে। সে সময় ট্রাম্প তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে আলাদা ছিলেন, এবং ১৯৯৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

    আইনি পদক্ষেপের প্রেক্ষাপট আরও সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ যুক্তরাষ্ট্রে বর্তমানে এপস্টেইন-সংশ্লিষ্ট অপ্রকাশিত নথি প্রকাশের দাবিতে চাপ বাড়ছে। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরে তিনি এসব নথি প্রকাশ করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে মিলল ১০০ মানুষের দেহাবশেষ

    সেপ্টেম্বর 6, 2026
    আন্তর্জাতিক

    দিল্লির সত্য নিকেতনে ছয়তলা ভবন ধস, আটকা বহু শিক্ষার্থী

    সেপ্টেম্বর 6, 2026
    আইন আদালত

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ

    সেপ্টেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.