Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে

    এফ. আর. ইমরানআগস্ট 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাকে আঙ্গুল দেখাচ্ছেন। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অসলো জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নরওয়েতে পা রাখেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে।

    গতকাল বুধবার এমনটাই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

    ২০২৪ সালের ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

    নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ জানিয়েছেন, দেশটি আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি নিশ্চিত করেছেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার করা হবে।

    ক্রাভিচ জানান, আইসিসির একজন সদস্য হিসেবে নরওয়ের কাছে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা একটি আইনি বাধ্যবাধকতা। তিনি বলেন, “এই অবস্থান আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির প্রতি নরওয়ের পূর্ণ সমর্থনকে প্রতিফলিত করে।”

    নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    ২০২৪ সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, গ্যালান্ট এবং হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নেতানিয়াহু পরবর্তীতে এই রায়কে ‘ইহুদিবিদ্বেষী’ এবং ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে উল্লেখ করেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বলেন, হেগের আদালতের এই রায় ইসরায়েল রাষ্ট্র ও হত্যাকারী হামাস নেতাদের একই আসনে বসিয়েছে এবং এটি হামাসের সহিংসতাকে সমর্থন করেছে।

    নরওয়ার পাশাপাশি আরো কয়েকটি দেশ আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে দরকষাকষি করা যাবে না এবং অস্ট্রিয়া এই পরোয়ানার প্রতি সম্মান জানাবে।

    কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন, তার দেশ আন্তর্জাতিক আদালতের সব রায় ও নিয়ম মেনে চলবে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছেন, নেতানিয়াহু তার দেশে এলে তাকে ‘নিঃসন্দেহে’ গ্রেপ্তার করা হবে। পররাষ্ট্রমন্ত্রী মিকেল মার্টিন আইসিসির রায়ের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।

    নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলদকাম্প জানিয়েছে, দেশটি রোম চুক্তি ‘শতভাগ’ মেনে চলবে এবং নেতানিয়াহুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া লিথুয়ানিয়া, জর্ডান, বেলজিয়াম, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডও আইসিসির সিদ্ধান্তের প্রতি সম্মান জানাবে বলে জানিয়েছে।

    নিউইয়র্ক শহরের ডেমোক্র্যাটিক পার্টির মেয়রপ্রার্থী জোহরান মামদানি জানিয়েছেন, নির্বাচিত হলে এবং নেতানিয়াহু তার শহরে এলে তিনি গ্রেপ্তারের পক্ষে থাকবেন।

    তবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই গ্রেপ্তারি নির্দেশের নিন্দা জানিয়েছে এবং আদালতের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.