Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আলাস্কার বৈঠক নিয়ে ইউক্রেনের সংশয়
    আন্তর্জাতিক

    আলাস্কার বৈঠক নিয়ে ইউক্রেনের সংশয়

    হাসিব উজ জামানআগস্ট 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আলাস্কা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তারা একে ডাকছে “ড্রোনোসাইড”—যুদ্ধক্ষেত্রে আজ একজন ইউক্রেনীয় সৈন্যের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হলো ড্রোন। পূর্ব ইউক্রেনে এখন চলছে এই ড্রোন মোকাবেলার বিশেষ প্রশিক্ষণ। লক্ষ্য একটাই—যুদ্ধে বেঁচে থাকা। ইউক্রেনের হিসাব অনুযায়ী, সামনের সারিতে সবচেয়ে বেশি হতাহতের কারণ এখন এই যন্ত্রগুলো।

    শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে যদি যুদ্ধবিরতিতে চুক্তি না হয়, তবে এই প্রশিক্ষণই হতে পারে প্রাণ বাঁচানোর শেষ ভরসা। তবে প্রস্তুতির ধরণ দেখে বোঝা যাচ্ছে, খুব কম লোকই আশা করছে যে যুদ্ধ শিগগিরই থামবে। প্রতিরক্ষার উপায়ও তেমন আধুনিক নয়—শুধু শটগান। সৈন্যরা স্থির অবস্থা থেকে ও চলমান অবস্থায় দ্রুতগতির লক্ষ্যবস্তুতে গুলি চালানোর অনুশীলন করছে।

    প্রশিক্ষক ইহর, ডাকনাম “দ্য নাইফার”, ২০১৪ সাল থেকে ডনবাসের ফ্রন্টে লড়ছেন—সেই বছর রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনে সৈন্য পাঠায়। তিনি হাতাহাতি যুদ্ধেও দক্ষতা শেখান। ইহরের কাছে ইউক্রেনের কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার চিন্তা একেবারেই অগ্রহণযোগ্য। “আমার বা আমার সহযোদ্ধাদের কেউই প্রস্তুত নয় জমি ছেড়ে দিতে,” তিনি দৃঢ় কণ্ঠে বলেন। “আমরা লড়ব যতক্ষণ না আমাদের এলাকা মুক্ত হয়।”

    কিন্তু বাস্তবতা ভিন্ন। সামনের সারির অনেক ইউনিটই এখন জনবল সংকটে ভুগছে। এক সৈন্য বললেন, নতুন করে সৈন্য সংগ্রহের চেষ্টা “সম্পূর্ণ ব্যর্থ” হয়েছে। তাদের স্বীকারোক্তি—রাশিয়ার তুলনায় তারা সংখ্যায় ও অস্ত্রে পিছিয়ে। তবুও, এই প্রশিক্ষণ প্রমাণ করে তারা হাল ছাড়েনি।

    ওলেক্সি নামে এক সৈন্য শটগান হাতে অনুশীলন করছিলেন। যুদ্ধে তিনি হারিয়েছেন তাঁর বাবা ও বন্ধুদের। তার মতে, “যুদ্ধ কোনো না কোনোভাবে থামাতে হবে।” তবে জমি রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাবের কথা উঠতেই তিনি বলেন, “এটা আমার প্রস্তাব নয়, আর পছন্দও করি না।”

    ইউক্রেনীয় সৈন্যদের দাবি, রাশিয়াও প্রতিদিন প্রায় এক হাজার হতাহত—মৃত বা আহত—গুনছে, এবং ধীরে ধীরে তাদের সম্পদও শেষ হয়ে আসছে।

    ফ্রন্টের এই মনোভাবই প্রতিফলিত হচ্ছে শহর ও গ্রামে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া সারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। শুধু গত মাসেই রাশিয়া ৬,০০০-এর বেশি ড্রোন ছুড়েছে, যেখানে ২০২৪ সালের জুলাইয়ে এই সংখ্যা ছিল মাত্র ৪০০-এর কিছু বেশি।

    কিয়েভের রাস্তায় মানুষ চায় যুদ্ধের অবসান। ওলেক্সান্ডার নামের এক ব্যক্তি বললেন, “যদি আমরা না থামি, আরও জমি আর মানুষ হারাবো।” তিনি তুলনা দিলেন ক্যাসিনোর সাথে: “যত বেশি খেলো, তত বেশি হারো।”

    অন্যদিকে ভলোদিমির নামের এক পথচারী মনে করেন, আলাস্কার আলোচনায় শান্তি এলেও হয়তো এর বিনিময়ে আরও ভূখণ্ড হারাতে হবে। “আমাদের আর সম্পদ নেই,” তিনি বললেন, “আমাদের সব ছেলেরা হয় কবরস্থানে, নয় হাসপাতালে।”

    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যেই অসন্তোষ জানিয়েছেন—আলাস্কায় তাঁর দেশের প্রতিনিধি থাকছে না। তিনি স্পষ্ট করেছেন, কোনো ভূখণ্ড ছাড়বেন না। “এটা আমার ব্যক্তিগত সম্পত্তি নয়,” তিনি বলেন। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অনেক ইউক্রেনীয় বাস্তবতাকে মেনে নিয়েছে—শান্তির জন্য হয়তো জমি ছাড়তে হবে।

    তবুও ইউক্রেনীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ওলেক্সান্দর মেরেজকো মনে করেন, আলাস্কার বৈঠক শুধু পুতিনের জন্য এক ধরনের প্রচারণা। “পুতিন কোনো সমঝোতায় আগ্রহী নন,” তিনি বলেন, “তিনি মনে করেন তিনি যুদ্ধ জিতছেন, তাই পিছু হটবেন না।” ট্রাম্পের প্রস্তাবিত কোনো চুক্তির কথাও তিনি উড়িয়ে দেন, “যে চুক্তি আমাদের ধ্বংস ডেকে আনবে, তা কখনোই ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।”

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে, আর ৩৫ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছে। রাজধানীর বাইরে এক অস্থায়ী গ্রামে ৫০০-র বেশি বাস্তুচ্যুত মানুষ এখন ধাতব কনটেইনারে বসবাস করছে। অধিকাংশই পূর্বাঞ্চল থেকে পালানো প্রবীণ। শিশুদের জন্য ছোট্ট একটি খেলার মাঠ আছে, কিন্তু তারা হয়তো আর কখনো জন্মস্থান দেখতে পাবে না।

    ৭৮ বছর বয়সী হেন্নাদি চোখ ভিজিয়ে বললেন, হয়তো আর কখনো মায়ের কবর দেখতে যাবেন না। “আমার মাছ ধরার জায়গা ছিল, ছোট্ট জমি, আঙ্গুরগাছ, আখরোটগাছ—সব চলে গেছে।”

    তরুণী ভ্যালেরিয়া, যিনি নিজের ঘর হারিয়েছেন, আশায় থাকলেও বাস্তবতা মেনে নিয়েছেন—“ভাল কিছু হবে আশা করি, কিন্তু বিশ্বাস নেই।” আর ৭৮ বছরের ভ্যালেন্তিনা, যার স্বামী রাশিয়ার ক্ষেপণাস্ত্রে নিহত, বললেন, “এটা আমাদের দেশ, আমাদের মানুষ মরছে এর জন্য। আমরা এটা ছাড়তে পারি না—কোনোভাবেই না।”

    আলাস্কায় ট্রাম্প ও পুতিন ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন—কিন্তু ইউক্রেনের কণ্ঠস্বর ছাড়া, তাদের মাথার ওপর দিয়ে। হয়তো ইউক্রেন ধীরে ধীরে এই যুদ্ধে পিছিয়ে পড়ছে, কিন্তু এখনও হার মানেনি। আর এই কারণেই, বাইরের কারও পক্ষে এমন শান্তি চাপিয়ে দেওয়া কঠিন, যা ইউক্রেন গ্রহণ করতে পারবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.