Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে
    আন্তর্জাতিক

    পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

    সিভি ডেস্কআগস্ট 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি, বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ২৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু বুনের জেলায় ২১৩ জনের বেশি নিহত হয়েছেন। বিভিন্ন জেলা থেকে আরও বহু আহতের খবর এসেছে।

    প্রাদেশিক প্রশাসন ও উদ্ধার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ায় ২০০ জন, বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু-কাশ্মীরে ১৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এখনো অনেক এলাকা প্লাবিত ও বিচ্ছিন্ন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনডিএমএ) জানিয়েছে, দেশজুড়ে কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৬টি বাড়ি। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় ৩৪টি আংশিক ও ১৪টি সম্পূর্ণ, বালতিস্তানে ১৪টি আংশিক ও ৩টি সম্পূর্ণ এবং আজাদ জম্মু-কাশ্মীরে ২৩টি আংশিক ও ২৮টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। অনেক ঘরবাড়ি ভেসে গেছে এবং সড়ক ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। মোবাইল টাওয়ার নষ্ট হয়ে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    ত্রাণ সরবরাহে গিয়ে খাইবার পাখতুনখাওয়া সরকারের একটি হেলিকপ্টার মোহম্মদ জেলায় বিধ্বস্ত হয়। এতে পাঁচজন নিহত হন। নিহতদের ডিএনএ নমুনা লাহোরে পাঠানো হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল আসবে। আজই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুনের জেলায় উদ্ধারকাজে আরও একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

    প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর জরুরি ভিত্তিতে উদ্ধার দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, আগামীকাল শোক দিবস পালিত হবে। তাঁর কার্যালয় জানিয়েছে, পুরো প্রদেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

    এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এনডিএমএকে খাইবার পাখতুনখাওয়া ও বালতিস্তানে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

    বন্যার কারণে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। স্বাত জেলার ১৩২ কেভি গ্রিড স্টেশন প্লাবিত হয়ে ৪১টি ফিডার বন্ধ হয়ে গেছে। মালাম জাব্বা এলাকায় ভেসে গেছে ১৬টি বৈদ্যুতিক খুঁটি। আরও বহু খুঁটি ও ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রান্সমিশন লাইনে গাছ পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। জরুরি ব্যবস্থা হিসেবে পেসকো অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে এবং একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে।

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান সতর্ক করেছেন, বুনের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, “সম্পূর্ণ গ্রাম ভেসে গেছে, সড়ক ধসে পড়েছে, অবকাঠামো ভেঙে পড়েছে।” বুনের জেলায় ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতালগুলোও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

    গোহর খান বলেন, “আমাদের মূল কাজ এখন উদ্ধার ও তল্লাশি। বহু এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার অপরিহার্য। রাজনীতি করার সময় এটি নয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.