Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কক্ষপথে পৌঁছেছে পাকিস্তানের রিমোট সেন্সিং স্যাটেলাইট
    আন্তর্জাতিক

    কক্ষপথে পৌঁছেছে পাকিস্তানের রিমোট সেন্সিং স্যাটেলাইট

    এফ. আর. ইমরানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটটি গত ৩১ জুলাই চীনের শিচ্যাং লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে।

    এ ঘটনাকে পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। রোববার (১৭ আগস্ট) দেশটির শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য প্রকাশ করেছে।

    সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কক্ষপথে পৌঁছার পর স্যাটেলাইটটি শনিবার থেকেই কার্যক্রম চালু করেছে। সুপারকোর একাধিক সূত্র নিশ্চিত করেছে যে স্যাটেলাইটটি ভূমি স্টেশনের সঙ্গে স্থায়ীভাবে যোগাযোগ স্থাপন করেছে।

    স্যাটেলাইটটি গত ৩১ জুলাই চীনের শিচ্যাং লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর থেকে ধাপে ধাপে পরীক্ষামূলক প্রক্রিয়া সম্পন্ন করে এটি এখন পূর্ণ কার্যক্রমে যুক্ত হয়েছে। স্যাটেলাইটটি ইতোমধ্যে উচ্চ রেজোলিউশনের ছবি পাঠানো শুরু করেছে, যা দেশের বিভিন্ন খাতে ব্যবহারযোগ্য তথ্য হিসেবে কাজে লাগানো যাবে।

    প্রযুক্তিবিদরা জানিয়েছেন, উন্নতমানের চিত্র গ্রহণ ক্ষমতার কারণে এই স্যাটেলাইট নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও শহরের বিস্তার পর্যবেক্ষণে বিশেষ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শহরের উন্নয়ন কার্যক্রম এবং পরিকল্পিত ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

    দ্য ডন আরো জানিয়েছে, নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানের সক্ষমতা বাড়াবে। সঠিক সময়ে প্রাপ্ত তথ্যের মাধ্যমে বন্যা, ভূমিধস, ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগের ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা সম্ভব হবে। এতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, যা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর হবে।

    পরিবেশ সুরক্ষাতেও স্যাটেলাইটটির ভূমিকা থাকবে। বিশেষ করে হিমবাহ গলে যাওয়া বা বন উজাড়ের মতো দীর্ঘমেয়াদি প্রভাব পর্যবেক্ষণে এটি সহায়ক হবে। পাশাপাশি কৃষি খাতে এর ব্যবহারও গুরুত্বপূর্ণ হবে, কারণ সঠিক চাষাবাদ পরিকল্পনা ও উৎপাদন বৃদ্ধিতে এটি নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে সক্ষম।

    এ ছাড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প বাস্তবায়ন, পরিবহন নেটওয়ার্কের মানচিত্রায়ন, ভূখণ্ডগত ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহারে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    সুপারকো জানিয়েছে, উন্নত সেন্সরযুক্ত এই স্যাটেলাইট বন্যা, ভূমিকম্প, ভূমিধস, হিমবাহ গলে যাওয়া ও বন ধ্বংসের মতো দুর্যোগ সম্পর্কে আগাম ধারণা দিতে পারবে। এসব তথ্য ব্যবহারের মাধ্যমে সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদ ব্যবস্থাপনা সহজ হবে।

    পাকিস্তানের মহাকাশ গবেষণায় এটি নিঃসন্দেহে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.