Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কুয়েতে বিষাক্ত মদ্যপানে নিহত ২৩, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭
    আন্তর্জাতিক

    কুয়েতে বিষাক্ত মদ্যপানে নিহত ২৩, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭

    এফ. আর. ইমরানAugust 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কুয়েতের নিরাপত্তা বাহিনী দেশটিতে স্থানীয়ভাবে উৎপাদিত বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। এই মদ কেলেঙ্কারির কারণে গত কয়েক দিনে ২৩ জনের মৃত্যু হয়েছে।

    এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই বাংলাদেশি একটি অপরাধচক্রের নেতৃত্বে ছিলেন। রোববার (১৭ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    গত শনিবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি কারখানা এবং আরও চারটি নির্মাণাধীন কারখানা তারা জব্দ করেছে। এছাড়া কীভাবে মদে মিথানল মিশিয়ে বিক্রি করা হতো, সে তথ্য এক নেপালি সদস্য তদন্তকারীদের দিয়েছে।

    মুসলিম সংখ্যাগরিষ্ঠ কুয়েতে মদ উৎপাদন বা আমদানি নিষিদ্ধ। তবুও কিছু স্থান গোপনে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবৈধ মদ তৈরি হয়, যা পানকারীদের জন্য প্রাণঘাতী।

    গ্রেপ্তারের আগে বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, মিথানল বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ১৬০ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশ এশীয় নাগরিক। মন্ত্রণালয় জানায়, অন্তত ৫১ জনকে কিডনি ডায়ালাইসিসে এবং ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

    প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় ভারতীয়রা। দেশটির ভারতীয় দূতাবাস জানিয়েছে, কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন, আবার অনেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”

    আল জাজিরা জানিয়েছে, মিথানল একটি বর্ণহীন বিষাক্ত অ্যালকোহল, যা শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। এটি সনাক্ত করা কঠিন এবং এর বিষক্রিয়ার লক্ষণ সাধারণত দেরিতে প্রকাশ পায়—যেমন বমি, বমিভাব, পেটব্যথা, দ্রুত শ্বাস নেওয়া ও শ্বাসকষ্ট।

    প্রতিবছর হাজারো মানুষ, বিশেষত এশিয়ায়, মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হন। সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যুর হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)’।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে বারবার বিক্ষোভ সত্ত্বেও শাসকগোষ্ঠী কীভাবে টিকে থাকে?

    January 14, 2026
    মতামত

    ইরানে বিক্ষোভ: ধর্মতান্ত্রিক সরকারের টিকে থাকার চ্যালেঞ্জ

    January 14, 2026
    আন্তর্জাতিক

    পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.