Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২ বছরে গাজায় নিহত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি
    আন্তর্জাতিক

    ২ বছরে গাজায় নিহত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি

    এফ. আর. ইমরানআগস্ট 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা প্রায় দুই বছরের গণহত্যামূলক অভিযানের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ, ক্ষুধা এবং অনাহারের ফলে ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এ অঞ্চলে নিরাপদ আশ্রয় নেই; মানুষ প্রতিদিন শুধু পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

    সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল এখানে হামলা আরো জোরদার করেছে এবং শহর দখল করে হাজার হাজার মানুষকে দক্ষিণের তথাকথিত কনসেন্ট্রেশন জোনে সরানোর চেষ্টা করছে। সোমবার ভোর থেকে শহরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, এর মধ্যে ১৪ জন সাহায্যপ্রত্যাশী।

    চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা সিটির আল-সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে সাংবাদিক ইসলাম আল-কৌমিও রয়েছেন।

    দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম বলেন, “গাজা সিটির পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের কৌশল গাজার ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো বদলে দিচ্ছে।” তিনি আরো জানান, “ভারী কামান, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে বাকি আবাসিক এলাকায় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই কৌশল ইঙ্গিত দেয় ইসরায়েল সহজে স্থল অভিযান চালাতে এবং আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে।”

    যারা ইতোমধ্যেই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন, তারা আবারো গাজা সিটি ছেড়ে যাচ্ছেন। তবে অনেকে রয়ে গেছেন। গত রোববারও শহরটি হামলার মূল লক্ষ্য ছিল; সেদিন প্রায় ৬০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েল বাকি অল্প কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রকেও হামলার লক্ষ্যবস্তু করেছে।

    ধ্বংসস্তূপ, অস্থায়ী আশ্রয় বা তাঁবুতে বেঁচে থাকা ফিলিস্তিনিদের অনেকেরই কোথাও যাওয়ার উপায় নেই। বাস্তুচ্যুত ফিলিস্তিনি বিলাল আবু সিত্তা বলেন, “আমি কোথায় যাব? যাওয়ার সামর্থ্য নেই। দক্ষিণে যেতে প্রায় ৯০০ ডলার লাগে, আমার কাছে এক ডলারও নেই।” অন্যরা ইসরায়েলের দেওয়া আশ্রয় ও সাহায্যের প্রতিশ্রুতিতে আস্থা রাখছেন না। নোয়ামান হামাদ বলেন, “আমরা ইসরায়েলের কাছ থেকে কিছু চাই না। শুধু আমাদের ঘরে ফেরার অনুমতি দিন, যেখানে আমরা ছিলাম—আর কিছু চাই না।”

    তবে সামান্য আশার আলো দেখা দিয়েছে। কাতার ও মিসরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া মেনে নিয়েছে হামাস। আল জাজিরাকে এক সূত্র জানিয়েছে, চুক্তি কার্যকর হলে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে এবং গাজায় আটক রাখা ইসরায়েলি বন্দির অর্ধেক এবং ইসরায়েলের কারাগারে থাকা কিছু ফিলিস্তিনি মুক্তি পাবেন।

    তবে ফিলিস্তিনিরা আগেও বহুবার এমন আশার ভরসায় প্রতারিত হয়েছেন। চলতি বছরের জানুয়ারির স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি মার্চে ইসরায়েল ভেঙে দেওয়ার পর থেকেই এই সংঘাত মানবিক বিপর্যয়ের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করার প্রস্তাব ট্রাম্পের

    সেপ্টেম্বর 22, 2026
    মতামত

    ইসরায়েল কীভাবে তার জলবায়ু অপরাধ ঢাকতে সবুজ ধোঁয়াশা ব্যবহার করে?

    সেপ্টেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা: ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের

    সেপ্টেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.