Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে মোসাদের গুপ্তচরবৃত্তি সন্দেহে আটক ২১ হাজার
    আন্তর্জাতিক

    ইরানে মোসাদের গুপ্তচরবৃত্তি সন্দেহে আটক ২১ হাজার

    সিভি ডেস্কআগস্ট 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

     

    ইরানের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ২০ জন গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। কারও কারও বিরুদ্ধে মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে।

    ইরানি কর্তৃপক্ষ জানায়, অভিযুক্তরা রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস, সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের গতিবিধি নজরদারি করার মতো স্পর্শকাতর কর্মকাণ্ডে যুক্ত ছিল। গোয়েন্দা তদন্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার পর কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

    এই অভিযানের মধ্যে একজন পারমাণবিক বিজ্ঞানী রুজবেহি ওয়াদি-কে মোসাদের হয়ে তথ্য পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের দাবি, ওয়াদি এমন তথ্য ইসরায়েলের হাতে পৌঁছে দিয়েছিলেন, যার ফলে ২০২০ সালে দেশের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থপতি মোহসেন ফাখরিজাদেহ নিহত হন।

    সম্প্রতি, ইসরায়েলের সঙ্গে চলমান স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে ইরান জুড়ে ২১০০০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকশ’ জনকে বিদেশি সংস্থার হয়ে কাজ করার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তেহরান সরকার এই অভিযানকে “রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ” হিসেবে ব্যাখ্যা করেছে।

    বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন নয়। এটি আধুনিক গুপ্তচর যুদ্ধের ভয়াবহ বাস্তব চিত্রও তুলে ধরে। ইরান-ইসরায়েলের সংঘাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শান্তিপূর্ণ পরমাণু গবেষণাগারে হামলা চালিয়েছিলেন। মোসাদের গুপ্তচরদের মাধ্যমে সংগৃহীত তথ্য সেই হামলার জন্য ব্যবহার করা হয়েছিল। এবার এত বড় সংখ্যা মোসাদের গুপ্তচর ইরানে আটক হওয়ার পর এই খবরের সত্যতা আরও শক্তিশালী হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ন্যাটো ছাড়ছে না যুক্তরাষ্ট্র, উদ্বেগ উড়িয়ে দিলেন মহাসচিব

    এপ্রিল 19, 2026
    আইন আদালত

    সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকসেবা, দ্রুত হবে আইনি যোগাযোগ

    এপ্রিল 19, 2026
    বাণিজ্য

    সংঘাতের ৫০ দিনে জ্বালানি খাতে লোকসান ৫ হাজার কোটি ডলার

    এপ্রিল 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.