নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে নামাজরত মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র দস্যুরা। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ফজরের নামাজ চলাকালে এ হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হয়েছিলেন। নামাজ চলাকালে হঠাৎই সশস্ত্র দস্যুরা মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু প্রাণহানি ঘটে এবং অনেক মুসল্লি আহত হন।
হামলার পরপরই কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানান, উঙ্গুয়ান মানতাউ গ্রামে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

