Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১
    আন্তর্জাতিক

    আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

    এফ. আর. ইমরানআগস্ট 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ট্রাক, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক।

    মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

    প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলমুখী বাসটিতে সবাই আফগান নাগরিক ছিলেন। বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে। প্রথমে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটি কয়েক মিনিটের মধ্যে একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে। এতে বিস্ফোরণ হয় এবং অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

    সাঈদির ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রী ছাড়া বাকিরা সবাই বাসের যাত্রী। দুর্ঘটনায় কেবল তিনজন যাত্রী জীবিত আছেন।

    প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, আগুনে পুড়ে অনেক মরদেহ চিহ্নিত করা সম্ভব হয়নি। নিহতরা সবাই ইরানে দীর্ঘদিন শরণার্থী হিসেবে বসবাসের পর সরকারের নির্দেশে আফগানিস্তানে ফিরে আসছিলেন। চলতি বছরের শুরু থেকে ইতোমধ্যে ১০ লাখ ৬০ হাজারের বেশি আফগান শরণার্থী দেশে ফিরেছেন।

    আফগানিস্তানে দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়ক অবকাঠামো, দুর্গম পাহাড়ি পথ এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

    এপ্রিল 16, 2026
    আন্তর্জাতিক

    পাকিস্তানকে ‘অসাধারণ’ মধ্যস্থতাকারী বলল হোয়াইট হাউস, পরবর্তী বৈঠকও পাকিস্তানে

    এপ্রিল 16, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: পশ্চিমারা যেভাবে এক বিভীষিকাময় যুগ তৈরি করছে

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.