Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফিনল্যান্ডের সংসদ ভবনে তরুণ এমপির আত্মহত্যা
    আন্তর্জাতিক

    ফিনল্যান্ডের সংসদ ভবনে তরুণ এমপির আত্মহত্যা

    এফ. আর. ইমরানআগস্ট 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফিনল্যান্ডের তরুণ সংসদ সদস্য এমেলি পেলটোনেন। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির সংসদ ভবনে আত্মহত্যা করেছেন তরুণ সংসদ সদস্য এমেলি পেলটোনেন। মাত্র ৩০ বছর বয়সী এই এমপি সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্ব করতেন। মঙ্গলবার সকালে সংসদ ভবনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যম ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশও জানিয়েছে, তার মৃত্যুর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার যোগসূত্র নেই। স্থানীয় সময় সকাল ১১টা ৬ মিনিটে পুলিশ এদুস্কুনতাতালোতে পৌঁছে তদন্ত শুরু করে এবং প্রায় তিন ঘণ্টা পর সংসদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে।

    এমেলি পেলটোনেনের মৃত্যুতে ফিনল্যান্ড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন বলেছেন, “তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। তাকে আমরা ভীষণভাবে মিস করব। এত অল্প বয়সে এক তরুণ প্রাণের অবসান হলো।”

    প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো মঙ্গলবার সব সরকারি রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন এবং সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সংসদের স্পিকার ইউসি হাল্লা-আহো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পেলটোনেন ছিলেন “একজন প্রিয় সহকর্মী, যিনি সব দলের কাছেই সম্মানিত ছিলেন।”

    দক্ষিণাঞ্চলীয় উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত এমেলি পেলটোনেন প্রথমবার ২০২৩ সালে সংসদ সদস্য হন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় অল্প বয়সে। মাত্র ১৮ বছর বয়সে তিনি ইয়্যারভেনপার সিটি কাউন্সিলে নির্বাচিত হন এবং ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যান হন, যা ওই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তির রেকর্ড।

    সম্প্রতি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন পেলটোনেন। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছিলেন, কিডনির সংক্রমণের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে এবং তিনি গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছেন। সেই সময় তিনি লিখেছিলেন, “এখন আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। তবে পরিস্থিতির কারণে গ্রীষ্মকালীন চিকিৎসা ছুটিতে আছি এবং পুরোপুরি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছি।”

    তার অকাল মৃত্যুতে ফিনল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

    জুলাই 17, 2026
    আন্তর্জাতিক

    ইরানের দ্বীপ দখলের পরিকল্পনা, কতটা বাস্তব যুক্তরাষ্ট্রের জন্য?

    জুলাই 17, 2026
    আন্তর্জাতিক

    শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা আনতে যাচ্ছে ইইউ

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.