প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে অতিক্রমরত হারিকেন অ্যারিন আকারে বাড়ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে হারিকেনটি ক্যাটাগরি-২ শক্তির ছিল এবং এটি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের সরাসরি আঘাতের কোনো সম্ভাবনা নেই। তবে হারিকেনের প্রভাবে বিপজ্জনক উল্টো ঢেউ এবং সমুদ্র উত্তাল থাকবে। জাতীয় হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হারিকেন অ্যারিনের ঝড়ো বাতাস কেন্দ্র থেকে ৩২০ মাইল পর্যন্ত বিস্তৃত, যা বুধবার রাতে ২৬৫ মাইল ছিল।
জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হারিকেনটির প্রভাব উত্তর ক্যারোলিনার বাইরে পৌঁছেছে এবং এটি ভার্জিনিয়া উপকূল বরাবর ছড়িয়ে পড়বে। বর্তমানে হারিকেনটি উত্তর ক্যারোলিনার পাশ দিয়ে অতিক্রম করছে। সরাসরি আঘাত না হালেও সৃষ্ট বিশাল ঢেউ নিম্নাঞ্চলগুলো প্লাবিত করতে পারে।
হারিকেনটি আগামী শনিবার দুর্বল হয়ে সাধারণ সামুদ্রিক ঝড়ে রূপ নেবে। গত শনিবার এটি কম সময়ের মধ্যে সর্বোচ্চ শক্তি অর্জন করে ক্যাটাগরি-৫ এ পৌঁছেছিল।
বিপজ্জনক উল্টো ঢেউ এবং জলোচ্ছ্বাসের শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকার অনেক মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়া হয়েছে। যতদিন পর্যন্ত হারিকেনটির প্রভাব থাকবে, ততদিন মানুষকে উপকূল থেকে দূরে রাখা হবে।

