Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় সহায়তা প্রার্থীদের ওপর হামলা, নিহত ৫০
    আন্তর্জাতিক

    গাজায় সহায়তা প্রার্থীদের ওপর হামলা, নিহত ৫০

    এফ. আর. ইমরানআগস্ট 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায় সন্তানের লাশের পাশে কাঁদছেন মা। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরো অন্তত ৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৯ জন খাদ্যসাহায্য নিতে আসা সাধারণ মানুষ ছিলেন। পাশাপাশি অনাহারে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার (২২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

    চিকিৎসা সূত্রের বরাতে জানা যায়, দক্ষিণ গাজার খান ইউনিসে এক ড্রোন হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন। মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে খাদ্যসাহায্য বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষমাণ মানুষদের লক্ষ্য করে গোলাবর্ষণে আরও পাঁচজন প্রাণ হারান। এছাড়া নেজারিম করিডোরে সাহায্যের অপেক্ষায় থাকা এক ব্যক্তিও নিহত হন।

    গাজার আল-তুফাহ এলাকার আল-জারকা অঞ্চলে সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত ও অনেকে আহত হন। একই দিনে সাবরা এলাকায় ড্রোন হামলায় চারজনের মৃত্যু হয়। ওই এলাকার আরেকটি বাড়িতে হামলায় শিশুসহ আটজন প্রাণ হারান। উত্তর-পশ্চিম গাজার আল-শান্তি এলাকায় একটি পরিবারের বাড়িতে হামলায় নিহত হন আরও চারজন।

    উত্তর গাজার জাবালিয়ায় ড্রোন হামলায় মারা যান চারজন এবং সাবরা এলাকার আল-ইস্তিজাবা মসজিদের কাছে বিমান হামলায় নিহত হন আরও তিনজন। জাবালিয়ার আল-নাজলা এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো আরেক ড্রোন হামলায় নিহত হন দুজন।

    শেখ রাদওয়ান এলাকায় একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় একজন নিহত ও অনেকে আহত হন। একই এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাবুতে গোলাবর্ষণে প্রাণ হারান এক শিশু এবং আহত হন তার মা। দক্ষিণ গাজার রাফাহ শহরে খাদ্যসাহায্যের অপেক্ষায় থাকা মানুষের ওপর বিমান হামলায় তিনজন নিহত ও অনেকেই আহত হয়েছেন বলে জানান খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসকরা।

    এছাড়া মধ্য গাজার ওয়াদি গাজায় সাহায্যের অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলায় নিহত হয়েছেন সাতজন এবং আহত হয়েছেন অন্তত ১৮ জন। সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সাবরা ও জাইতুন এলাকায় ইসরায়েলি সেনারা ধ্বংসযজ্ঞ ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬২ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। দীর্ঘমেয়াদি সামরিক অবরোধ ও হামলায় অঞ্চলটিতে এখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

    এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.