Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজার তাঁবুতে অনাহারে কাতর লাখো শিশু
    আন্তর্জাতিক

    গাজার তাঁবুতে অনাহারে কাতর লাখো শিশু

    হাসিব উজ জামানআগস্ট 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার কেন্দ্রীয় দেইর আল-বালাহ শরণার্থী শিবিরের একটি ছোট্ট তাঁবুতে পাতলা গদির ওপর শুয়ে আছে ১২ বছরের হুদা আবু নাজা। তার দেহ এতটাই ক্ষীণ, হাড়গুলো চামড়ার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। তীব্র অপুষ্টি তাকে প্রায় অচল করে দিয়েছে।

    মা সোমিয়া আবু নাজা সন্তানের মুখে হাত বুলিয়ে বললেন আল জাজিরাকে,

    “মার্চ থেকে হুদা চরম অপুষ্টিতে ভুগছে, যখন ইসরায়েল গাজার সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়। তিন মাস হাসপাতালে থেকেও কোনো উন্নতি হয়নি। বরং নাসের হাসপাতালে আমি পাঁচ শিশুকে ক্ষুধায় মারা যেতে দেখেছি। তখনই ওকে আবার তাঁবুতে ফিরিয়ে আনি।”

    সোমিয়ার কণ্ঠে হতাশার সাথে শোকের সুর,

    “আগে হুদার ওজন ছিল ৩৫ কেজি, এখন নেমে এসেছে মাত্র ২০ কেজিতে।”

    ক্ষুধার ছোবল

    হুদা একা নয়—গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, লাখো ফিলিস্তিনি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। কারণ ইসরায়েল এখনো খাদ্য ও মানবিক সাহায্য ঢুকতে দিচ্ছে না।

    শুক্রবার জাতিসংঘ-সমর্থিত বিশ্ব ক্ষুধা মনিটর (IPC) নিশ্চিত করেছে যে, শুধু উত্তর গাজায়ই পাঁচ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষে ভুগছে। মধ্যপ্রাচ্যে এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো অঞ্চলকে দুর্ভিক্ষপীড়িত ঘোষণা করা হলো। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা বেড়ে ৬ লাখ ১৪ হাজার ছাড়িয়ে যাবে বলে সতর্ক করেছে তারা।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধায় এখন পর্যন্ত ২৮০ জনের বেশি মারা গেছে, এর মধ্যে ১১০ জনেরও বেশি শিশু।

    IPC-এর হিসাব অনুযায়ী, আগামী জুন ২০২৬-এর মধ্যে এক লাখ ৩২ হাজার পাঁচ বছরের নিচের শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়বে তীব্র অপুষ্টির কারণে।

    হাসপাতালগুলোতে হাহাকার

    খান ইউনুসের নাসের হাসপাতালের শিশু বিভাগ প্রধান ডা. আহমদ আল-ফাররা জানালেন, সেখানে ১২০ শিশু অপুষ্টিতে চিকিৎসা নিচ্ছে। অথচ শিবিরে রয়েছে আরও দশ-হাজারের বেশি অসুস্থ শিশু, যাদের জন্য কোনো চিকিৎসা নেই।

    গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বললেন, গোটা গাজায় প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু ভয়াবহ অপুষ্টিতে আক্রান্ত। আহত রোগীরাও একই অবস্থায়, কারণ হাসপাতালগুলোতে ওষুধ নেই, খাদ্য নেই।

    অস্বীকার আর অমানবিকতা

    অগণিত প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, “গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।” যদিও সাম্প্রতিক আন্তর্জাতিক চাপের মুখে কিছু সীমিত খাদ্য ঢুকতে দেওয়া হয়েছে, জাতিসংঘ বলছে—এটি প্রয়োজনের তুলনায় অতি নগণ্য।

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জিএইচএফ নামের বিতর্কিত সাহায্য বণ্টন পরিকল্পনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। কারণ মে মাসের শেষ থেকে এই ব্যবস্থায় খাদ্য পেতে গিয়ে ২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

    জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শুক্রবার বলেছেন,

    “এই দুর্ভিক্ষ মানবসৃষ্ট বিপর্যয়, নৈতিকতার পরাজয়, এবং মানবতার ব্যর্থতা।”

    জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার যোগ করেছেন,

    “মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে খাবারের ট্রাক থেকে কয়েকশ মিটার দূরেই—কিন্তু ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে সেই খাবার সীমান্তেই আটকে আছে।”

    আজ গাজার হাজার হাজার তাঁবুতে হুদার মতো শিশু মৃত্যুর সাথে লড়ছে। খাবার নেই, চিকিৎসা নেই, আশার আলো নেই। আন্তর্জাতিক সংগঠনগুলো যখন রিপোর্ট প্রকাশ করছে, তখন মায়েরা প্রতিদিন নিজেদের সন্তানকে চোখের সামনে শুকিয়ে যেতে দেখছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.