Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২
    আন্তর্জাতিক

    ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

    এফ. আর. ইমরানআগস্ট 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের পরিকল্পিত বিমান হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

    রোববার এ তথ্য জানায় এএফপি ও জেরুজালেম পোস্ট।

    খবরে বলা হয়, হামলায় ১০টিরও বেশি আকাশযান ব্যবহার করা হয়। এগুলো সাড়ে পাঁচ ঘণ্টা ধরে প্রায় দুই হাজার কিলোমিটার পথ অতিক্রম করে সানায় পৌঁছে অন্তত ৩৫টি বোমা নিক্ষেপ করে।

    জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, আসার ও হাজাজ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সম্ভাব্য অবস্থান। হামলার পর সানার আকাশ অগ্নিগোলকের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে এবং চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায় এএফপি।

    এএফপির অনুসারে, হুতিদের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিমান হামলায় সানার কেন্দ্রস্থলে পৌরসভা ভবন আক্রান্ত হয়েছে। হুতিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানায়, নিহত দুই ব্যক্তি একটি তেল পরিশোধন কারখানায় কর্মরত ছিলেন। এছাড়া সানার দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত রোববারও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল।

    এএফপির তথ্য মতে, হামলার শিকার হয়েছে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা, দুটি বিদ্যুৎকেন্দ্র ও একটি তেল সংরক্ষণাগার। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “হুতিদের ধারাবাহিক আগ্রাসনের জবাবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।”

    এর আগে গত শুক্রবার হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও ইসরায়েলের দাবি, মিসাইলগুলো আকাশেই ছিন্নবিচ্ছিন্ন করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ সম্প্রতি সতর্ক করে বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত প্রতিটি হামলার মূল্য সুদে-আসলে ফেরত পাবে হুতিরা।”

    উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে এক হাজার ২০০ মানুষকে হত্যা করে ও ২৫০ জনকে জিম্মি করে। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত এসব হামলায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

    সেই যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এ ছাড়া তারা নিয়মিতভাবেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজকে টার্গেট করছে।

    ইসরায়েল গত ১৭ আগস্টও দাবি করেছিল যে তারা সানায় হুতিদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। তখন আল-মাসিরাহ জানিয়েছিল, রাজধানীর হাজিজ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের হামলাতেও একই বিদ্যুৎকেন্দ্র অন্যতম লক্ষ্য ছিল বলে জানায় ইসরায়েল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.